বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে?
ক. হামিদুর রহমান
খ. কামরুল হাসান
গ. জয়নুল আবেদীন
ঘ. আবুল হাশেম
উত্তর: কামরুল হাসান
ব্যাখ্যা: বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার পটুয়া কামরুল হাসান। জাতীয় পতাকাটি হলো সবুজ আয়তক্ষেত্রের মাঝে লাল বৃত্ত। সবুজ রং বাংলাদেশের প্রকৃতি ও তারুণ্যের এবং লাল বৃত্ত উদীয়মান সূর্য ও স্বাধীনতা যুদ্ধে আত্মোৎসর্গকারীদের রক্তের প্রতীক। ১৯৭২ সালের ১৭ জানুয়ারি এটি সরকারিভাবে গৃহীত হয়। ১৯৭২ সালে শেখ মুজিবুর রহমানের সরকার শিব নারায়ণ দাশের নকশা করা পূর্বের মানচিত্র-খচিত পতাকা থেকে মানচিত্রটি বাদ দিয়ে কামরুল হাসানকে এর মাপ, রং ও ব্যাখ্যা নির্ধারণ করে পরিমার্জিত রূপটি তৈরি করতে বলেন, যা বর্তমানে বাংলাদেশের জাতীয় পতাকা।
Admission জাতীয় বিশ্ববিদ্যালয় (বিজ্ঞান) প্রশ্নব্যাংক ২০২৪-২০২৫ MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
Admission · জাতীয় বিশ্ববিদ্যালয় (বিজ্ঞান) প্রশ্নব্যাংক · ২০২৪-২০২৫ · MCQ