উন্নয়ন লক্ষ্য অভীষ্ঠ (এসডিজি) এর লক্ষ্য কয়টি?
ক. [৫ ]টি
খ. [৯ ]টি
গ. [১৩ ]টি
ঘ. [১৭ ]টি
উত্তর: [১৭ ]টি
ব্যাখ্যা: · SDG এর পূর্ণরূপ হলো - Sustainable Development Goals. · SDG এর মেয়াদকল - ২০১৬ থেকে ২০৩০ সাল পর্যন্ত। · SDG এর মধ্যে মোট ১৭টি লক্ষ্যমাত্রা ও ১৬৯টি সুনির্দিষ্ট লক্ষ্য অন্তর্ভুক্ত রয়েছে। · টেকসই উন্নয়ন লক্ষ্য (SDG) এর লক্ষ্যগুলো হলো : ১. দারিদ্র্য নির্মূল; ২. ক্ষুধামুক্তি; ৩. সুস্বাস্থ্য; ৪. মানসম্পন্ন শিক্ষা; ৫. লিঙ্গ সমতা; ৬. বিশুদ্ধ পানি ও পয়ঃনিষ্কাশন; ৭. সাশ্রয়ী ও নবায়নযোগ্য জ্বালানি; ৮. উপযুক্ত কাজ ও অর্থনৈতিক প্রবৃদ্ধি; ৯. শিল্প, উদ্ভাবন ও অবকাঠামো; ১০. বৈষম্য হ্রাস; ১১. টেকসই শহর ও জনগণ; ১২. পরিমিত ভোগ; ১৩. জলবায়ুবিষয়ক পদক্ষেপ; ১৪. পানির নিচে প্রাণ; ১৫. স্থলভাগের জীবন; ১৬. শান্তি ও ন্যায়বিচার এবং ১৭. লক্ষ্য অর্জনে অংশীদারত্ব।
Admission জাতীয় বিশ্ববিদ্যালয় (বিজ্ঞান) প্রশ্নব্যাংক ২০২৪-২০২৫ MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
Admission · জাতীয় বিশ্ববিদ্যালয় (বিজ্ঞান) প্রশ্নব্যাংক · ২০২৪-২০২৫ · MCQ