সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে বাঙালি জাতীয়বাদ বাংলাদেশি জাতীয়তাবাদে পরিবর্তিত হয়েছিল?
ক. তৃতীয়
খ. চতুর্থ
গ. পঞ্চম
ঘ. সপ্তম
উত্তর: পঞ্চম
ব্যাখ্যা: ১৯৭৯ সালের ৪ এপ্রিল তৎকালীন প্রধানমন্ত্রী শাহ আজিজুর রহমান পঞ্চম সংশোধনী বিল জাতীয় সংসদে উত্থাপন করেন। ১৯৭৯ সালে ৫ এপ্রিল এ সংশোধনী পাশ হয় এবং ৬ এপ্রিল রাষ্ট্রপতি কর্তৃক তা অনুমোদিত হয়। পঞ্চম সংশোধনীতে 'বাঙালি জাতীয়তাবাদকে' বাংলাদেশি জাতীয়তাবাদ নামে আখ্যায়িত করা হয়। পঞ্চম সংশোধনীতে 'ধর্মনিরপেক্ষতার' স্থানে 'সর্বশক্তিমান আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস' কথাগুলো সংযোজন করা হয়।
Admission জাতীয় বিশ্ববিদ্যালয় (মানবিক) প্রশ্নব্যাংক ২০০৭-২০০৮ MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
Admission · জাতীয় বিশ্ববিদ্যালয় (মানবিক) প্রশ্নব্যাংক · ২০০৭-২০০৮ · MCQ