কোন যুদ্ধের ভয়াবহ পরিণাম দেখে সম্রাট অশোক বৌদ্ধধর্ম গ্রহণ করেন?
ক. মেবারের যুদ্ধ
খ. মহিশুরের যুদ্ধ
গ. হিদাসপিসের যুদ্ধ
ঘ. কলিঙ্গের যুদ্ধ
উত্তর: কলিঙ্গের যুদ্ধ
ব্যাখ্যা: বিন্দুসারের মৃত্যুর পর তাঁর পুত্র সিংহাসনে বসেন। প্রাচ্য ও পাশ্চাত্যের ঐতিহাসিকগণ সম্রাট অশোককে পৃথিবীর শ্রেষ্ঠ সম্রাট বলে স্বীকার করেছেন। কলিঙ্গ যুদ্ধ (খ্রিষ্টপূর্ব ২৬০ বা ২৬১) মগধ তথা ভারতের ইতিহাসে এক যুগান্তকারী ঘটনা। কলিঙ্গ যুদ্ধের মর্মান্তিকতা ও বীভৎসতা সম্রাট অশোকের মনে বিরাট পরিবর্তন আনে। ফলে, তিনি বৌদ্ধধর্ম গ্রহণ করেন। সম্রাট অশোককে বৌদ্ধধর্মের কনস্টাইনটান বলা হয়।
Admission জাতীয় বিশ্ববিদ্যালয় (মানবিক) প্রশ্নব্যাংক ২০০৭-২০০৮ MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
Admission · জাতীয় বিশ্ববিদ্যালয় (মানবিক) প্রশ্নব্যাংক · ২০০৭-২০০৮ · MCQ