“তুমি এ সময়ে এখানে? আমাকে অনুগ্রহ দেখাতে এসেছ, না পীড়ন করতে?” - সিরাজউদ্দৌলা কাকে উদ্দেশ্য করে উক্তিটি করেন?
ক. মিরন
খ. মোহাম্মদি বেগ
গ. নকীব
ঘ. উমিচাঁদ
উত্তর: মিরন
ব্যাখ্যা: 'সিরাজউদ্দৌলা' নাটকটির রচয়িতা সিকান্দার আবু জাফর। আলোচ্য উক্তিটি 'সিরাজউদ্দৌলা' মিরনকে উদ্দেশ্য করে বলেন। সিরাজউদ্দৌলা : মিরন (চমকে উঠে)! তুমি এ সময় এখানে? আমাকে অনুগ্রহ দেখাতে এসেছ, না পীড়ন করতে?” চতুর্থ অঙ্কের দ্বিতীয় দৃশ্যের স্থান জাফরগঞ্জের কয়েদখানায়। এখানে সিরাজকে বন্দী রাখা হয়। ক্লাইভের প্ররোচনায় নবাবকে হত্যা করতে মোহাম্মদি বেগকে ভাড়া করে। কারাগারে মিরনকে দেখে সিরাজ তাকে উদ্দেশ্য করে উক্তিটি করেন।
Admission JU B প্রশ্নব্যাংক ২০২৩-২০২৪ MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
Admission · JU B প্রশ্নব্যাংক · ২০২৩-২০২৪ · MCQ