'মানুষের যখন পতন আসে তখন পদে পদে ভুল হতে থাকে' - 'বায়ান্নর দিনগুলো' শিরোনামের রচনায় কোন প্রসঙ্গে এ কথা বলা হয়েছে?
ক. শেখ মুজিবুর অন্যায়ভাবে জেলে রাখা
খ. আওয়ামী লীগ নেতাকর্মীদের গ্রেফতার
গ. ভাষা আন্দোলনকারীদের উপর গুলি চালানো
ঘ. নেতা-কর্মীদের উপর অকথ্য নির্যাতন
উত্তর: ভাষা আন্দোলনকারীদের উপর গুলি চালানো
ব্যাখ্যা: ভাষা আন্দোলনকারীদের উপর গুলি চালানো সম্পর্কে 'বায়ান্নর দিনগুলো' প্রবন্ধে বলা হয়েছে— “১৪৪ ধারা ভঙ্গ করলেও গুলি না করে গ্রেফতার করলেই হতো। আমি ভাবলাম, দেখব কিনা না জানি না, তবে রক্ত যখন আমাদের ছেলেরা দিয়েছে তখন বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা না করে উপায় নাই। মানুষের যখন পতন আসে তখন পদে পদে ভুল হতে থাকে।”
Admission JU B প্রশ্নব্যাংক ২০২৩-২০২৪ MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
Admission · JU B প্রশ্নব্যাংক · ২০২৩-২০২৪ · MCQ