নিচের অনুচ্ছেদটি পড় প্রশ্নের উত্তর দাও:একটিমাত্র কোষ থেকে বহুকোষী জীবের সৃষ্টি, এককোষী জীবদেহ থেকে অসংখ্য জীবদেহ এবং জননকোষ সৃষ্টি করে নতুন প্রজন্মের ধারা রক্ষা করে কোষ বিভাজন।[কু. বো. '১৫]Q. বহুকোষী জীব সৃষ্টির ক্ষেত্রে কোষ বিভাজনে-i. নতুন কোষে ক্রোমোজোম সংখ্যা সমান থাকেii. ক্রোমোজোম মাত্র একবার বিভাজিত হয়iii. ভূণের বৃদ্ধি ঘটেনিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. ii ও iii
গ. i ও iii
ঘ. i, ii ও iii
উত্তর: i, ii ও iii
ব্যাখ্যা: বহুকোষী জীব সৃষ্টির ক্ষেত্রে মাইটোসিস কোষ বিভাজন হয়। এক্ষেত্রে নতুন কোষে ক্রোমোজোম সংখ্যা সমান থাকে। ক্রোমোজোম কেবল মাত্র একবার বিভাজিত হয়। এক্ষেত্রে ডিপ্লয়েড (2n) ক্রোমোজোম সংখ্যা পাওয়া যায়। এতে ভূণের বৃদ্ধি ঘটে।
SSC জীববিজ্ঞান অধ্যায়-৩ : কোষ বিভাজন MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · অধ্যায়-৩ : কোষ বিভাজন · MCQ