মাইটোকন্ড্রিয়ার প্রধান কাজ কী?[বরিশাল জিলা স্কুল]
ক. প্রজননে সাহায্য করা
খ. শ্বসনে সাহায্য করা
গ. খাদ্য সঞ্চয় করা
ঘ. কোষ বিভাজনে সাহায্য করা
উত্তর: শ্বসনে সাহায্য করা
ব্যাখ্যা: জীবের শ্বসনকার্যে সাহায্য করা মাইটোকন্ড্রিয়ার প্রধান কাজ। শ্বসন ক্রিয়ার ধাপ চারটি; যথা- (১) গ্লাইকোলাইসিস, (২) অ্যাসিটাইল কো-এ সৃষ্টি, (৩) ক্রেবস চক্র এবং (৪) ইলেকট্রন প্রবাহতন্ত্র। এর প্রথম ধাপ গ্লাইকোলাইসিসের বিক্রিয়াগুলো মাইটোকন্ড্রিয়ায় ঘটে না (সাইটোপ্লাজমে ঘটে)। তবে দ্বিতীয় ও অত্যন্ত গুরুত্বপূর্ণ ধাপ ক্রেবস চক্রের বিক্রিয়াগুলো এ অঙ্গাণুর মধ্যেই সম্পন্ন হয়। ক্রেবস চক্রে অংশগ্রহণকারী সব উৎসেচক এতে উপস্থিত থাকায় এ বিক্রিয়াগুলো মাইটোকন্ড্রিয়াতেই সম্পন্ন হয়। ক্রেবস চক্রে সর্বাধিক শক্তি উৎপাদিত হয়। এ জন্য মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তি উৎপাদন কেন্দ্র বা পাওয়ার হাউস বলা হয়।
SSC জীববিজ্ঞান অধ্যায়-২ : জীবকোষ ও টিস্যু MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · অধ্যায়-২ : জীবকোষ ও টিস্যু · MCQ
মাইটোকন্ড্রিয়ার প্রধান কাজ কী?[বরিশাল জিলা স্কুল]
- ক.প্রজননে সাহায্য করা
- খ.শ্বসনে সাহায্য করা
- গ.খাদ্য সঞ্চয় করা
- ঘ.কোষ বিভাজনে সাহায্য করা
উত্তর