নিচের কোনটি অনুদৈর্ঘ্য তরঙ্গের উদাহরণ?[ময়মনসিংহ জিলা স্কুল, ময়মনসিংহ]
ক. বেতার তরঙ্গ
খ. পানির তরঙ্গ
গ. স্প্রিং এ সৃষ্ট তরঙ্গ
ঘ. আলোক তরঙ্গ
উত্তর: স্প্রিং এ সৃষ্ট তরঙ্গ
ব্যাখ্যা: যে তরঙ্গে মাধ্যমের কণাগুলো তরঙ্গ সঞ্চালনের সমান্তরালে কাঁপতে থাকে তাকে অনুদৈর্ঘ্য তরঙ্গ বলে। স্প্রিংয়ের ক্ষেত্রে তরঙ্গ স্প্রিংয়ের দৈর্ঘ্য বরাবর সঞ্চালিত হয়, স্প্রিংটিও এর দৈর্ঘ্য বরাবর কাঁপতে থাকে। অতএব, স্প্রিংয়ের তরঙ্গ অনুদৈর্ঘ্য তরঙ্গ।
SSC পদার্থবিজ্ঞান অধ্যায়-৭ : তরঙ্গ ও শব্দ MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পদার্থবিজ্ঞান · অধ্যায়-৭ : তরঙ্গ ও শব্দ · MCQ