তরঙ্গ দৈর্ঘ্যের একক কী?[বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা]
ক. সেকেন্ড
খ. ডেসিবেল
গ. অ্যাংস্ট্রম
ঘ. হার্জ
উত্তর: অ্যাংস্ট্রম
ব্যাখ্যা: কম্পমান বস্তুর একটি পূর্ণ কম্পনে যে সময় লাগে সেই সময়ে তরঙ্গ যতটুকু দূরত্ব অতিক্রম করে তাই তরঙ্গ দৈর্ঘ্য। তরঙ্গ দৈর্ঘ্যের একক মিটার এখানে, এক অ্যাংস্ট্রম = 10-10 মিটার।
SSC পদার্থবিজ্ঞান অধ্যায়-৭ : তরঙ্গ ও শব্দ MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পদার্থবিজ্ঞান · অধ্যায়-৭ : তরঙ্গ ও শব্দ · MCQ