শব্দ উৎসের কম্পাঙ্ক কত হলে আমরা সে শব্দ শুনতে পাই?[জলালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, সিলেট; হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়, হবিগঞ্জ]
ক. 20 Hz এর নিচে
খ. যেকোনো কম্পাঙ্কের
গ. 20 Hz থেকে 20,000 Hz এর মধ্যে
ঘ. 20000 Hz এর বেশি
উত্তর: 20 Hz থেকে 20,000 Hz এর মধ্যে
ব্যাখ্যা: উৎসের কম্পাঙ্ক যদি 20 Hz এর চেয়ে কম বা 20,000 Hz এর চেয়ে বেশি হয়, তাহলে যে শব্দ উৎপন্ন হবে তা আমরা শুনতে পার না। উৎসের কম্পাঙ্ক 20 Hz থেকে 20,000 Hz এর মধ্যে সীমিত থাকলেই কেবল আমরা শব্দ শুনতে পাই, যাকে শ্রাব্যতার পাল্লা বলা হয়।
SSC পদার্থবিজ্ঞান অধ্যায়-৭ : তরঙ্গ ও শব্দ MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পদার্থবিজ্ঞান · অধ্যায়-৭ : তরঙ্গ ও শব্দ · MCQ