জীবদেহের নানা অঙ্গপ্রত্যঙ্গের জৈব রাসায়নিক কার্যাদি নিচের কোন শাখায় আলোচিত হয়?[দিনাজপুর জিলা স্কুল]
ক. ফিজিওলজি
খ. মরফোলজি
গ. হিস্টোলজি
ঘ. সাইটোলজি
উত্তর: ফিজিওলজি
ব্যাখ্যা: তথ্য-ব্যাখ্যা: ফিজিওলজি শাখায় জীবদেহের নানা অঙ্গপ্রত্যঙ্গের জৈবরাসায়নিক কার্যাদি, যেমন: শ্বসন, রেচন, সালোকসংশ্লেষণ ইত্যাদি বিষয় আলোচিত হয়। মরফোলজিতে জীবের সার্বিক অঙ্গসংস্থানিক, হিস্টোলজিতে জীবদেহের টিস্যুসমূহের গঠন, বিন্যাস এবং কার্যাবলি এবং সাইটোলজিতে জীবদেহের কোষের গঠন, কার্যাবলি ও বিভাজন সম্পর্কে আলোচনা হয়।
SSC জীববিজ্ঞান অধ্যায়-১ : জীবন পাঠ MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · অধ্যায়-১ : জীবন পাঠ · MCQ