বিশাল এবং বৈচিত্র্যময় জীবজগতকে সহজভাবে অল্প সময়েও অল্প পরিশ্রমে সঠিকভাবে জানতে জীববিজ্ঞানের যে স্বতন্ত্র শাখা গড়ে উঠেছে তা হলো-[পাবনা জিলা স্কুল]
ক. ভৌত বিজ্ঞান
খ. ফলিত বিজ্ঞান
গ. শ্রেণিবিন্যাস বিদ্যা
ঘ. জীবপরিসংখ্যান বিদ্যা
উত্তর: শ্রেণিবিন্যাস বিদ্যা
ব্যাখ্যা: তথ্য-ব্যাখ্যা: জীবজগৎকে একটি স্বাভাবিক নিয়মে শ্রেণিবিন্যাস করার প্রয়োজনীয়তা অবশ্য অনেক আগে থেকেই প্রকৃতিবিদগণ অনুভব করেছিলেন। সেই প্রয়োজনের তাগিদেই জীববিজ্ঞানের একটি স্বতন্ত্র শাখা গড়ে উঠেছে, যার নাম ট্যাক্সোনমি বা শ্রেণিবিন্যাসবিদ্যা। শ্রেণিবিন্যাসের লক্ষ্য মূলত একটাই। তা হচ্ছে এই বিশাল এবং বৈচিত্র্যময় জীবজগতকে সহজভাবে অল্প পরিশ্রমে এবং অল্প সময়ে - সঠিকভাবে জানা।
SSC জীববিজ্ঞান অধ্যায়-১ : জীবন পাঠ MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · অধ্যায়-১ : জীবন পাঠ · MCQ