উদ্দীপক: আলী ইবনে আব্বাস ডেমাস্কাস নগরের এক সম্ভ্রান্ত ব্যক্তির আশ্রয়লাভ করে জীবন রক্ষা করেন। পরবর্তীকালে তিনি উপকারীর আর সাক্ষাৎ পাননি। যার ফলে তার মনের মধ্যে উপকারীর প্রতি কৃতজ্ঞতা জানানোর কোনো উপায় খুঁজে পাননি। তাই তিনি বলেন, "যদি তাঁহার নিকট কোনো অংশে কৃতজ্ঞতা প্রদর্শনের অবসর পাই, তাহা হইলে মৃত্যুকালে আমার কোনো ক্ষোভ থাকে না।" কী হলে আলী ইবনে আব্বাসের মৃত্যুকালে কোনো ক্ষোভ থাকে না? [ব্লু বার্ড হাই স্কুল এন্ড কলেজ, সিলেট]
ক. কিছু অর্থ পেলে
খ. রাজার দেখা পেলে
গ. কৃতজ্ঞতা প্রকাশের সুযোগ পেলে
ঘ. পরিবারের সঙ্গে মিলন হলে
উত্তর: কৃতজ্ঞতা প্রকাশের সুযোগ পেলে
ব্যাখ্যা: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের 'প্রত্যুপকার' গল্পে আলী ইবনে আব্বাস তার উপকারীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশের সুযোগ না পাওয়ায় আক্ষেপ করেন। তিনি বলেন, যদি তিনি উপকারীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশের সুযোগ পান, তবে মৃত্যুকালে তার কোনো ক্ষোভ থাকবে না।
SSC বাংলা ১ম পত্র প্রত্যুপকার MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · প্রত্যুপকার · MCQ