২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে স্বীকৃতির ক্ষেত্রে UNESCO কে কয়টি দেশ সমর্থন দেয়?
ক. ১৮৪
খ. ১৮৮
গ. ১৮৬
ঘ. ১৯০
উত্তর: ১৮৮
ব্যাখ্যা: ১৯৫২ সালে ভাষা আন্দোলনে আত্মত্যাগকারী বীর শহিদের স্মৃতিকে স্মরণীয় করে রাখতে কানাডা প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে ১৯৯৮ সালের ৯ জানুয়ারি জাতিসংঘের মহাসচিব বরাবর পত্র প্রেরিত হয়। সেই পত্রে প্রথম ১৯৫২ সালের বাংলাদেশের ভাষা আন্দোলনের ঘটনাবলি ও এর গুরুত্ব তুলে ধরে ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণার দাবি জানানো হয়। তারই প্রেক্ষিতে ১৯৯৯ সালের ১৭ নভেম্বর জাতিসংঘের সামাজিক ও সাংস্কৃতিক বিষয়ক সংস্থা ইউনেস্কোর সভায় প্রস্তাবটি আনুষ্ঠানিকভাবে গৃহীত হয়। এতে সভায় অংশগ্রহণকারী ১৮৮টি সদস্য দেশ সর্বসম্মতভাবে সমর্থন প্রদান করে। ফলে ২০০০ সাল থেকে বিশ্বব্যাপী ইউনেস্কোর সদস্য দেশগুলো প্রতিবছর ২১ ফেব্রুয়ারিকে 'আন্তর্জাতিক মাতৃভাষা দিবস' হিসেবে পালন করে আসছে।
HSC History 1st Paper Chapter 4: পাকিস্তানি আমলে বাংলা ভাষা আন্দোলন ও এর গতিপ্রকৃতি MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 1st Paper · Chapter 4: পাকিস্তানি আমলে বাংলা ভাষা আন্দোলন ও এর গতিপ্রকৃতি · MCQ
২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে স্বীকৃতির ক্ষেত্রে UNESCO কে কয়টি দেশ সমর্থন দেয়?
- ক.১৮৪
- খ.১৮৮
- গ.১৮৬
- ঘ.১৯০
উত্তর