আন্তর্জাতিক আদালতের বিচারক সংখ্যা কত জন?
ক. ৮
খ. ১০
গ. ১৫
ঘ. ২০
উত্তর: ১৫
ব্যাখ্যা: জাতিসংঘের প্রধান বিচার বিভাগীয় সংস্থা হলো আন্তর্জাতিক আদালত। নেদারল্যান্ডের হেগ শহরে আন্তর্জাতিক আদালতের সদর দপ্তর অবস্থিত। সদস্য রাষ্ট্রগুলোর মধ্যকার বিভিন্ন বিষয়ে বিবাদ স্বেচ্ছায় মীমাংসায় রাজি হলে এ আদালতের মাধ্যমে তা নিষ্পত্তি করা হয়। ১৫ জন বিচারক নিয়ে এ আদালত গঠিত। আন্তর্জাতিক আদালতের বিচারকরা ৯ বছরের জন্য নিয়োগপ্রাপ্ত হন। এছাড়া সভাপতি নির্বাচিত হন ৩ বছরের জন্য। অতিসম্প্রতি বাংলাদেশ তার সমুদ্রসীমা সংক্রান্ত দাবির বিষয়ে মিয়ানমারের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে অভিযোগ উত্থাপন করে তার ন্যায্য হিস্যা আদায় করতে সক্ষম হয়েছে।
HSC History 2nd Paper Chapter 6: জাতিসংঘ এবং বিশ্বশান্তি MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 2nd Paper · Chapter 6: জাতিসংঘ এবং বিশ্বশান্তি · MCQ
আন্তর্জাতিক আদালতের বিচারক সংখ্যা কত জন?
- ক.৮
- খ.১০
- গ.১৫
- ঘ.২০
উত্তর