উদ্দীপকে প্রতিফলিত অনভূতি 'প্রাণ' কবিতার আলোকে ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে 'প্রাণ' কবিতার কবির মৃত্যু বিষয়ক অনুভব প্রকাশিত হয়েছে। 'প্রাণ' কবিতায় মৃত্যুভয় নয়, জীবনের প্রতি ভালোবাসাই মুখ্য। কবি চান, তাঁর সৃষ্টির মাধ্যমে যেন তিনি মানুষের মনে অমর হয়ে থাকেন। তাঁর কাছে মৃত্যু কেবল শরীরের অবসান, কিন্তু কল্যাণকর সৃষ্টিই চিরকালীন। 'প্রাণ' কবিতায় মৃত্যুকে অনিবার্য জেনেও কবি অমরত্বের প্রত্যাশী। এই সুন্দর পৃথিবীর মায়াজালে তিনি জড়িয়ে আছেন, থাকতে চান। তাই তিনি স্বীয় সৃজন মননের মাধ্যমে রচনা করতে চান অমরালয়। উদ্দীপকেও মৃত্যুচেতনার প্রকাশ ঘটেছে কবির স্বদেশপ্রেমের আলোকে। তিনি মনে করেন তার জন্ম সার্থক হয়েছে জন্মভূমির মাটিতে। তাই তিনি এ দেশের মাটিতেই চিরনিদ্রায় শায়িত হতে চান। এভাবেই উদ্দীপকে 'প্রাণ' কবিতার কবির মৃত্যু বিষয়ক অনুভব প্রকাশিত হয়েছে।
SSC বাংলা ১ম পত্র প্রাণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · প্রাণ · সৃজনশীল
উদ্দীপকে প্রতিফলিত অনভূতি 'প্রাণ' কবিতার আলোকে ব্যাখ্যা করো।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর