'প্রাণ' কবিতার কবির প্রত্যাশার সাথে উদ্দীপকের সাদৃশ্য চিহ্নিত করো।
উত্তর: 'প্রাণ' কবিতার কবির মানব হৃদয়ে বেঁচে থাকার প্রত্যাশার সাথে উদ্দীপকের কবিতার কবির প্রত্যাশার সাদৃশ্য রয়েছে। ' প্রাণ' কবিতায় কবি জীবনের প্রতি গভীর মমতা প্রকাশ করেছেন। তিনি মরতে চান না, বরং এই সুন্দর ভুবনে মানবসমাজে বেঁচে থাকতে চান। প্রকৃতির সৌন্দর্য ও মানবহৃদয়ের ভালোবাসাই তাঁর বেঁচে থাকার প্রেরণা। তিনি চিরকাল সৃষ্টির আনন্দে বাঁচতে চান। উদ্দীপকের কবি আপন কর্মের দ্বারা মানবের মাঝে বেঁচে থাকার প্রত্যাশা ব্যক্ত করেছেন। তিনি জানেন যে মৃত্যু অনিবার্য সত্য, তাই কর্মের মাধ্যমে তিনি এ জগতে বেঁচে থাকতে চান। উদ্দীপকের কবির এই প্রত্যাশা 'প্রাণ' কবিতার কবির প্রত্যাশার সাথে সাদৃশ্যপূর্ণ। তিনি অভিলাষ ব্যক্ত করেছেন, মানুষের মনজয়ী রচনা সৃজনের মাধ্যমে সবার কাছে আদৃত হওয়ার। তিনিও জানেন এ জগতের সবকিছু নশ্বর। তাই আপন সৃষ্টিকর্মের দ্বারা তিনি মানব হৃদয়ে বেঁচে থাকতে চেয়েছেন। এভাবে উদ্দীপকে 'প্রাণ' কবিতার কবির প্রত্যাশার সাদৃশ্য লক্ষ করা যায়।
SSC বাংলা ১ম পত্র প্রাণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · প্রাণ · সৃজনশীল
'প্রাণ' কবিতার কবির প্রত্যাশার সাথে উদ্দীপকের সাদৃশ্য চিহ্নিত করো।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর