উদ্দীপক (i)-এ 'একুশের গল্প' শীর্ষক ছোটোগল্পের কোন দিকটি উপস্থাপিত হয়েছে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপক (i)-এ 'একুশের গল্প' শীর্ষক ছোটোগল্পের ভাষার প্রতি ভালোবাসার দিকটি উপস্থাপিত হয়েছে। 'একুশের গল্প' ছোটোগল্পে ভাষা আন্দোলনে তপু নামের এক প্রাণোচ্ছল তরুণের আত্মত্যাগ দেখানো হয়েছে। মাতৃভাষাকে ভালোবেসে সে পারিবারিক সব পিছুটান উপেক্ষা করে বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে মিছিলে যায় এবং কপালে গুলি লেগে শহিদ হয়। উদ্দীপকে বাংলা ভাষা বা অক্ষরের কথা বলা হয়েছে যা আত্মীয় কিংবা পর সবাইকে কাছে টানে। এই প্রিয় ভাষাটি বুকে আশা দেয় এবং এই ভাষার গান বিমোহিত করে। কবির এই অনুভূতি মূলত মাতৃভাষার প্রতি গভীর ভালোবাসায় উৎসারিত হয়েছে। এই মাতৃভাষাপ্রীতি 'একুশের গল্প' নামক ছোটোগল্পে আরও তাৎপর্যময় ও বাঙ্ময় হয়ে পরিস্ফুট হয়েছে। সেখানে তপু নামের এক স্বপ্নবান ও প্রাণোচ্ছল তরুণ মাতৃভাষার মর্যাদা আদায়ে আত্মাহুতি দেয়। বাংলা ভাষা তপু, তার বন্ধুদের এবং বাঙালির কাছে ভীষণ প্রিয়। সেই ভাষার অধিকার কেউ যখন কেড়ে নিতে চায় তখন তারা রাষ্ট্রভাষা বাংলার দাবিতে পথে নামে এবং তপুসহ অনেকে গুলিতে শহিদ হন। এটা আসলে মাতৃভাষা বাংলার প্রতি অপরিসীম ভালোবাসার জন্য আত্মত্যাগ। এভাবে উদ্দীপক (i)-এ 'একুশের গল্প' শীর্ষক ছোটোগল্পের মাতৃভাষার প্রতি ভালোবাসার দিকটি প্রতিফলিত হয়েছে।
SSC বাংলা ১ম পত্র একুশের গল্প CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · একুশের গল্প · সৃজনশীল
উদ্দীপক (i)-এ 'একুশের গল্প' শীর্ষক ছোটোগল্পের কোন দিকটি উপস্থাপিত হ…
উদ্দীপক
Comilla · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর