উদ্দীপকে 'যাব আমি তোমার দেশে' কবিতার কোন দিক ফুটে উঠেছে?
উত্তর: উদ্দীপকে 'যাব আমি তোমার দেশে' কবিতার প্রকৃতির সৌন্দর্যের দিকটি ফুটে উঠেছে। 'যাব আমি তোমার দেশে' কবিতায় শহরের কৃত্রিমতা থেকে পালিয়ে কবি আশ্রয় নিতে চান পল্লির সরল জীবনে। ধানখেতের গন্ধ, কদম-কলির - সুবাস, বনের ছায়া আর শিশুর খেলার হাসি তাঁকে টানে। তিনি চান এই প্রকৃতিময় পল্লিজীবনের সান্নিধ্যে নিজের মায়ের কাছে ফিরে যেতে। 'যাব আমি তোমার দেশে' কবিতায় পল্লি-দুলালের দেশ অর্থাৎ পল্লিগ্রাম, যাকে প্রকৃতি তার রূপ দিয়ে ঘিরে রেখেছে কবি তার সেই গ্রামের রূপের বর্ণনা করেছেন নানা উপমা দিয়ে। গ্রামের বনের শীর্ষে আকাশ, পায়ের কাছে দীর্ঘ মাঠ। ধান-কাউনের খেতের মাঝ দিয়ে হাবা মেয়ের সিঁথির মতো অর্থাৎ আঁকাবাঁকা সুতার মতো দীর্ঘ পথ চলে গিয়েছে। যে পথে গ্রামের মেয়ে কদম-কলি ছড়িয়ে হেঁটে চলে, কবি সেই পথে হাঁটবেন। পাখির সঙ্গে ডাকবেন। অজানা ফুলের রূপ দেখে তিনি মুগ্ধ হবেন। উদ্দীপকে আমরা দেখতে পাই প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা বাড়িতে কবি আমন্ত্রণ জানাচ্ছেন। যেখানে ডালিম ফুলের হাসি দেখতে পাওয়া যায়, কাজলা দিঘিতে হাঁস ভেসে বেড়ায় আর মৌরী ফুলের মিষ্টি গন্ধ পাওয়া যায়। উদ্দীপকের প্রকৃতির রূপ বর্ণনার এ দিকটি ফুটে উঠেছে আলোচ্য কবিতায়।
SSC বাংলা ১ম পত্র যাব আমি তোমার দেশে CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · যাব আমি তোমার দেশে · সৃজনশীল
উদ্দীপকে 'যাব আমি তোমার দেশে' কবিতার কোন দিক ফুটে উঠেছে?
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর