"উদ্দীপকটির নিমন্ত্রণকারী যেন 'যাব আমি তোমার দেশে' কবিতার পল্লি-দুলালের অনুরূপ।”- মতামত দাও।
উত্তর: পল্লিপ্রকৃতির সান্নিধ্যে বেড়ে ওঠার দিক দিয়ে "উদ্দীপকটির নিমন্ত্রণকারী যেন 'যাব আমি তোমার দেশে' কবিতার পল্লি-দুলালের, অনুরূপ” মন্তব্যটি যথার্থ। 'যাব আমি তোমার দেশে' কবিতায় কবি পল্লিগ্রামে বেড়ে ওঠা এক বালকের কাছে গ্রামীণ জীবনের প্রতি এক গভীর আকর্ষণ ব্যক্ত করেছেন। পল্লি-দুলালের সঙ্গে তিনি যেতে চান সেই প্রকৃতির কোলে, যেখানে মাঠ-ঘাট, নদী, বনভূমি, আর মানুষের সরল হাসি মিশে আছে। কবির মন চায় গ্রামীণ স্নিগ্ধতায় হারিয়ে যেতে, প্রকৃতির সৌন্দর্যে ভেসে থাকতে। 'যাব আমি তোমার দেশে' কবিতায় কবি আদরের পল্লি-দুলালের দেশ অর্থাৎ পল্লিগ্রামে যেতে চেয়েছেন। কবি গ্রামের নৈসর্গিক সৌন্দর্য অবলোকন করবেন। পল্লি-দুলালের কাঁধে হাত রেখে উদাস বেশে তিনি ঘুরে বেড়াবেন। গাছের শাখা দুলিয়ে হাজার রঙের-ফুল তুলবেন। তার সঙ্গে ঘুরতে ঘুরতে সন্ধ্যা নামবে। চারদিকে অন্ধকার ঘনিয়ে আসবে। নিরালা নিঝুম অন্ধকারে কবি পল্লি-দুলালের সঙ্গে পল্লিমায়ের অপরূপ সৌন্দর্য অন্বেষণ করবেন। উদ্দীপকেও আমরা দেখতে পাই নিমন্ত্রণকারী যে গ্রামে নিয়ে যাবেন সেই গ্রামের বিবরণ দিচ্ছেন। নিমন্ত্রণকারী তার গ্রাম সম্পর্কে বলেন, ছোটো কাজল সে গাঁ, যেখানে কলা বন ঘিরে রেখেছে। গ্রামের সরু পথের সৌন্দর্য দূরের পথিককে টেনে আনে। গ্রামের বনের হাওয়া, গাছের ছায়া আমন্ত্রিত জনের বুকে মায়া-মমতার ভাবের সৃষ্টি করবে। উদ্দীপকের নিমন্ত্রণকারী যেমন তার প্রিয়জনকে পুরো গ্রাম ঘুরে দেখাতে চান, অনুরূপভাবে আলোচ্য কবিতার পল্লি-দুলালের সঙ্গে কবি ঘুরতে চেয়েছেন। তাই বলা যায়, নিমন্ত্রণকারী 'যাব আমি তোমার দেশে' কবিতার পল্লি-দুলালের অনুরূপ।
SSC বাংলা ১ম পত্র যাব আমি তোমার দেশে CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · যাব আমি তোমার দেশে · সৃজনশীল
"উদ্দীপকটির নিমন্ত্রণকারী যেন 'যাব আমি তোমার দেশে' কবিতার পল্লি-দুল…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর