"কোথাও সিঁধে কোথাও বাঁকা গরুর গায়ের রেখায় ক্ষত"- কীসের কথা বলা হয়েছে? ব্যাখ্যা করো।
উত্তর: "কোথাও সিঁধে কোথাও বাঁকা গরুর গায়ের রেখায় ক্ষত"- উক্তিটিতে পল্লি-দুলালের দেশ অর্থাৎ পল্লিগ্রামের আঁকাবাঁকা ও এবড়ো-থেবড়ো পথের কথা বলা হয়েছে। 'যাব আমি তোমার দেশে' কবিতায় কবি আদরের পল্লি-দুলালের দেশ অর্থাৎ প্রকৃতির ঘিরে রাখা সৌন্দর্যমণ্ডিত গ্রামে যেতে চেয়েছেন। সেখানে দিকহারা মাঠ থাকবে, সরু সুতার মতো দীর্ঘ বাঁকা পথ থাকবে। পথটি গরুর গায়ের রেখায় ক্ষতের মতো অর্থাৎ এবড়ো-থেবড়ো। রাস্তাটি হাবা মেয়ের এলো মাথার সিঁথির মতো কোথাও সোজা কোথাওবা বাঁকা। মূলত প্রশ্নোক্ত কথাটি দ্বারা কবি গ্রামীণ রাস্তার অবস্থা বুঝিয়েছেন।
SSC বাংলা ১ম পত্র যাব আমি তোমার দেশে CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · যাব আমি তোমার দেশে · সৃজনশীল
"কোথাও সিঁধে কোথাও বাঁকা গরুর গায়ের রেখায় ক্ষত"- কীসের কথা বলা হয়েছে? ব্যাখ্যা করো।
উত্তর