উদ্দীপকটির সঙ্গে 'যাব আমি তোমার দেশে' কবিতার বৈসাদৃশ্য লেখো।
উত্তর: 'যাব আমি তোমার দেশে' কবিতার পল্লিগ্রামের যে অপরূপ সৌন্দর্য বর্ণনা করা হয়েছে তার সঙ্গে উদ্দীপকের শহরের যান্ত্রিক বর্ণনার বৈসাদৃশ্য রয়েছে। 'যাব আমি তোমার দেশে' কবিতায় কবি শিশুসুলভ আনন্দ ও সরলতার প্রতি আকৃষ্ট। দস্যি ছেলেদের সঙ্গে খেলা, দিঘিতে সাঁতার কাটা, শাপলা তোলা- পল্লিজীবনের এসব নির্মল সুখ তাঁকে পল্লিগ্রাম ও প্রকৃতির দিকে টানে। 'যাব আমি তোমার দেশে' কবিতার বর্ণনায় কবি যেতে চেয়েছেন পল্লি-দুলালের পল্লিগ্রামে। যে পল্লিগ্রামের চারদিক প্রকৃতি দিয়ে ঘেরা। সেখানে বনের শীর্ষে আকাশ, পায়ের কাছে দিক-হারা মাঠ। সেখানে বেত-কেয়ার বনে ডাহুক ডাকে। কবি সেখানের সবু সুতার মতো আঁকাবাঁকা দীর্ঘ পথে হাঁটতে চেয়েছেন। তিনি সেখানে পাড়ার দস্যি ছেলেদের সঙ্গে খেলা করবেন। ধল-দিঘিতে সাঁতার কেটে রক্তকমল তুলে আনবেন। পাখিদের সঙ্গে ডাকবেন। অজানা ফুলের রূপ দেখে মুগ্ধ হবেন। গাছের শাখা দুলিয়ে হাজার রঙের ফুল তুলবেন। চারিদিকে আঁধার নেমে এলে নিরালা নিঝুম অন্ধকারে কবি পল্লির অপরূপ সৌন্দর্য অবলোকন করবেন। উদ্দীপকে আমরা দেখতে পাই, পল্লির অপূর্ব রূপের বিপরীতে প্রাণহীন এক রূপ, যেখানে ইটের পাঁজরে, লোহার খাঁচায় দারুণ মর্মব্যথা। যেখানে পল্লির মতো মুক্ত আকাশ নেই, নেই শ্বাস নেওয়ার মতো স্নিগ্ধ বাতাস। তাই বলা যায়, উদ্দীপকের সঙ্গে কবিতার বিস্তর বৈসাদৃশ্য রয়েছে।
SSC বাংলা ১ম পত্র যাব আমি তোমার দেশে CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · যাব আমি তোমার দেশে · সৃজনশীল
উদ্দীপকটির সঙ্গে 'যাব আমি তোমার দেশে' কবিতার বৈসাদৃশ্য লেখো।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর