"দর দেশীয় মেঘ-কনে" বলতে কী বোঝানো হয়েছে?
উত্তর: "দূর দেশীয় মেঘ-কনে" বলতে কবি পল্লিগ্রামের আকাশে ভেসে থাকা মেঘকে বুঝিয়েছেন, যাকে তিনি নারী মূর্তিরূপে কল্পনা করেছেন। 'যাব আমি তোমার দেশে' কবিতায় পল্লিগ্রামের অপূর্ব সৌন্দর্যকে নানা উপমায় বর্ণনা করেছেন কবি। পল্লিগ্রাম, প্রকৃতি যেন তাকে ঘিরে রেখেছে। তার বনের শীর্ষে আকাশ, পায়ের কাছে দিক-হারা মাঠ। গ্রামের আকাশের মেঘকে কবি কন্যারূপে কল্পনা করেছেন। তাই কবি প্রশ্নোক্ত চরণে দূর আকাশের মেঘকে মেঘ-কনে হিসেবে উল্লেখ করেছেন।
SSC বাংলা ১ম পত্র যাব আমি তোমার দেশে CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · যাব আমি তোমার দেশে · সৃজনশীল
"দর দেশীয় মেঘ-কনে" বলতে কী বোঝানো হয়েছে?
উত্তর