উদ্দীপকের আসাদুজ্জামান কবিতায় বর্ণিত উমর ফারুকের সম্পূর্ণ প্রতিনিধিত্ব করে কি? তোমার মতের সপক্ষে যুক্তি দাও।
উত্তর: উমর ফারুক চরিত্রের বীরত্ব, কোমলতা, নিষ্ঠা, সাম্যবাদী আদর্শের দিকগুলো ধারণ না করায়, উদ্দীপকের আসাদুজ্জামান কবিতায় বর্ণিত উমর ফারুকের সম্পূর্ণ প্রতনিধিত্ব করেন না। 'উমর ফারুক' কবিতায় কবি ইসলামের দ্বিতীয় খলিফা উমর (রা.)-এর গুণাবলি বর্ণনা করেছেন। তাঁর চরিত্রে একাধারে বীরত্ব, কোমলতা, নিষ্ঠা এবং সাম্যবাদী আদর্শের অনন্য সমন্বয় ঘটেছিল। আইনের ব্যাপারে তিনি যেমন কঠোর ছিলেন প্রজাদরদে তেমনই ছিলেন কোমল। উদ্দীপকের আসাদুজ্জামান একজন দরদি ও পরোপকারী মানুষ। তিনি অফিস থেকে ফেরার পথে এক বৃদ্ধ ঠেলাগাড়িওয়ালাকে সাহায্য করেন। আবার তার ছোটো ভাই কামরান গৃহপরিচারকের ওপর অত্যাচার করে বলে তাকেও বোঝান। উদ্দীপকের আসাদুজ্জামানের এই চারিত্রিক বৈশিষ্ট্য উমর ফারুকের প্রজাবাৎসল্য ও সাম্যবাদী মানসিকতার ইঙ্গিত দেয়। কিন্তু এগুলো ছাড়াও তাঁর চরিত্রে আরও নানা গুণের মিশেল ঘটেছে। 'উমর ফারুক' কবিতার বর্ণনায় উঠে এসেছে- উমর ফারুক (রা.) ছিলেন একজন ন্যায়পরায়ণ ব্যক্তিত্ব। ন্যায় প্রতিষ্ঠায় তিনি কঠোর শাস্তি দিতেও কুণ্ঠাবোধ করেননি। তিনি অর্ধ-পৃথিবীর শাসক হয়েও খুবই অনাড়ম্বর জীবনযাপন করতেন। তাঁর এসব গুণের কোনো ইঙ্গিত উদ্দীপকে নেই। সেখানে কেবল তাঁর ন্যায়পরায়ণ মানসিকতার প্রকাশ ঘটেছে। তাই বলা যায়, উদ্দীপকের আসাদুজ্জামান কবিতায় বর্ণিত উমর ফারুকের সম্পূর্ণ প্রতিনিধিত্ব করেন না।
SSC বাংলা ১ম পত্র উমর ফারুক CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · উমর ফারুক · সৃজনশীল
উদ্দীপকের আসাদুজ্জামান কবিতায় বর্ণিত উমর ফারুকের সম্পূর্ণ প্রতিনিধি…
উদ্দীপক
Dinajpur · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর