"উদ্দীপকটি 'উমর ফারুক' কবিতার সম্পূর্ণ ভাবকে ধারণ করতে পারেনি।"- মন্তব্যটির যথার্থতা বিচার করো।
উত্তর: উমর (রা.) চরিত্রের সার্বিক দিক প্রকাশিত না হওয়ায় "উদ্দীপকটি 'উমর ফারুক' কবিতার সম্পূর্ণ ভাবকে ধারণ করতে পারেনি" মন্তব্যটি যথার্থ। 'উমর ফারুক' কবিতাটিতে ইসলামের দ্বিতীয় খলিফা হজরত উমর (রা.)-এর জীবনাদর্শ, চরিত্র-মাহাত্ম্য, মানবিকতা ও সাম্যবাদী দৃষ্টিভঙ্গি সুন্দরভাবে প্রতিফলিত হয়েছে। তাঁর বীরত্ব, কোমলতা, নিষ্ঠা এবং সাম্যবাদী আদর্শের অনন্য গুণাবলি নিপুণভাবে তুলে ধরা হয়েছে। বিশাল মুসলিম রাষ্ট্রের সর্বাধিনায়ক হয়েও তিনি অতি সহজ-সরল ও অনাড়ম্বর জীবনযাপন করতেন। উদ্দীপকে স্কুল শিক্ষক এন. ইসলাম ন্যায়পরায়তাকে ধারণ করেছেন। তিনি ভয় না পেয়ে প্রভাবশালী সমীর শেখের বিরুদ্ধে দাঁড়িয়ে বিধবা রাশিদাকে সহযোগিতা করেছেন। এই ন্যায়পরাণতা 'উমর ফারুক' কবিতার উমর (রা.) চরিত্রের একটি মাত্র দিক। এ কবিতায় উমর (রা)-এর চরিত্র-মাহাত্ম্য ও জীবনাদর্শ সুন্দরভাবে ফুটে উঠেছে; তাঁর চরিত্রের বহুমাত্রিক দিক তুলে ধরা হয়েছে। 'উমর ফারুক' কবিতায় হজরত উমর (রা.)-এর মহত্ত্ব, বীরত্ব, কোমলতা, মানবপ্রেম, ন্যায়নিষ্ঠা, সাম্যবাদিতা, অনাড়ম্বর জীবনযাপন ইত্যাদি দিক ভাস্বর হয়ে উঠেছে। তিনি নিজ ভৃত্যকে তাঁর সঙ্গে সমান মর্যাদা দিয়ে সাম্যবাদিতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। তিনি নিজের কাঁধে আটার বস্তা বয়ে নিয়ে গিয়েছেন দরিদ্র জনগণের ঘরে। নিজ পুত্রকে মদ্যপানের অপরাধে কঠোর শাস্তি দিয়েছেন। মুসলিম বিশ্বের সর্বাধিনায়ক হয়েও তিনি অত্যন্ত অনাড়ম্বর ও সহজ-সরল জীবনযাপন করতেন। তিনি একমাত্র মহান আল্লাহকে ছাড়া অন্য কাউকে ভয় করেননি। তিনি এমন বহু গুণের আধার ছিলেন। উদ্দীপকের এন. ইসলামের মধ্যে এসব গুণের মধ্যে কেবল ন্যায়পরায়ণতার দিকটি প্রতিফলিত হয়েছে। তাই বলা যায়, প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।
SSC বাংলা ১ম পত্র উমর ফারুক CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · উমর ফারুক · সৃজনশীল
"উদ্দীপকটি 'উমর ফারুক' কবিতার সম্পূর্ণ ভাবকে ধারণ করতে পারেনি।"- মন…
উদ্দীপক
Comilla · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর