"মানুষকে আনন্দ দেওয়ার বেলায় নতুন সৃষ্টির ক্ষেত্রে উদ্দীপকের শুকুর মিয়া ও 'ঝর্ণার গান' কবিতার ঝরনা যেন একে অন্যের পরিপূরক।" বিশ্লেষণ করো।
উত্তর: চেতনাগত দিক থেকে বলা যায়, "মানুষকে আনন্দ দেওয়ার বেলায় নতুন সৃষ্টির ক্ষেত্রে উদ্দীপকের শকুর মিয়া ও 'ঝরনার গান' কবিতার ঝরনা যেন একে অন্যের পরিপূরক"- মন্তব্যটি যথার্থ। 'ঝরনার গান' কবিতায় কবি প্রকৃতিকে এক জীবন্ত সত্তা হিসেবে কল্পনা করেছেন। ঝরনার হাসি, গতি ও দোলায় কবি জীবনের চঞ্চলতা ও আনন্দ খুঁজে পেয়েছেন। এতে প্রকৃতির সৌন্দর্য ও মানুষের মনের আনন্দ একাকার হয়ে উঠেছে। উদ্দীপকে শুকুর মিয়ার পুঁথি লেখা ও পাঠ করার মধ্য দিয়ে মানুষকে আনন্দ দানের বিষয়টি ফুটে উঠেছে। উদ্দীপকের শুকুর মিয়া সারা দিনের কাজের শেষে শুধু মানুষকে আনন্দ দিতে স্বরচিত পুঁথি পাঠ করেন। নিজের নতুন সৃষ্টি দিয়ে তিনি মানুষকে আনন্দ দিয়েছেন। 'ঝর্ণার গান' কবিতায় প্রকৃতির মাঝে ঝরনার অবিরাম ও নির্ভীক আবির্ভাব ও ছুটে চলায় রূপবৈচিত্র্য প্রকাশ পেয়েছে। প্রকৃতির সৌন্দর্যের মাঝে ঝরনা অন্যতম। প্রাকৃতিক নিয়মে সবকিছু উপেক্ষা করে ঝরনা পাথরের বুকে আছড়ে পড়ে। ঝরনার এই মনোমুগ্ধকর চলার ধ্বনি ও মূর্ছনা স্তব্ধ প্রকৃতি ও পাথরের বুকে চারদিকে আনন্দের বার্তা ছড়িয়ে দেয়। উদ্দীপকে পুঁথি রচনা ও পাঠ করে মানুষকে আনন্দ দেওয়ার কথা বলা হয়েছে। 'ঝর্ণার গান' কবিতায় ঝরনাও অবিরাম চলার মধা দিয়ে প্রকৃতির মাঝে আনন্দ ছড়িয়ে দেয়। শুকুর মিয়া পুঁথি লিখে এবং পাঠ করে মানুষকে যে আনন্দ দিয়েছেন তা ঝরনার আনন্দ দানের সঙ্গে এক সূত্রে গাঁথা। ঝরনা প্রকৃতির মাঝে, তার চলার ছন্দ দিয়ে, রূপবৈচিত্র্য দিয়ে আনন্দের সঞ্চার ঘটিয়ে মানুষকে মুগ্ধ করে। তাই বলা যায়, প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।
SSC বাংলা ১ম পত্র ঝর্ণার গান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · ঝর্ণার গান · সৃজনশীল
"মানুষকে আনন্দ দেওয়ার বেলায় নতুন সৃষ্টির ক্ষেত্রে উদ্দীপকের শুকুর ম…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

