উদ্দীপকটি 'ঝরনার গান' কবিতার সঙ্গে কীভাবে সাদশ্যপর্ণ? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকটি 'ঝরনার গান' কবিতার সঙ্গে ঝরনার আপন ছন্দে ছুটে চলার গতিময়তার দিকটিতে সাদৃশ্যপূর্ণ। 'ঝরনার গান' কবিতায় ঝরনা ভয়হীনভাবে পাহাড় বেয়ে নামে- সে ঝুঁকে পড়া পাহাড়কেও উপেক্ষা করে। এই চিত্রে কবি ঝরনার গতির মধ্য দিয়ে মানুষের সাহস ও অদম্য অগ্রযাত্রার প্রতীক প্রকাশ করেছেন। 'ঝরনার গান' কবিতায় কবি ঝরনার গতিময়তা এবং প্রাকৃতিক সৌন্দর্যের দিকটি তুলে ধরেছেন। সমস্ত নীরবতা ভেঙে ঝরনা আপন ছন্দে ছুটে চলে। তার এই ছুটে চলা মানবজীবনেও গতিময়তার সৃষ্টি করে। পাখির ডাকহীন নির্জন দুপুর, ভয়ংকর পাহাড়ের চোখ রাঙানি সবকিছুকে উপেক্ষা করে নির্ভয়ে সে ছুটে চলে। চলার পথে পাথরের বুকে আনন্দের পদচিহ্ন রেখে যায়। 'ঝরনার গান' কবিতায় বর্ণিত ঝরনার এই ছন্দময় চলার গতির সঙ্গে উদ্দীপকের কবিতাংশে বর্ণিত নদীর গতির সাদৃশ্য বিদ্যমান। উদ্দীপকের নদীও আপন গতিতে পাগলপারা। পথ চলতে চলতে সে নিজেকে যেন হারিয়ে ফেলেছে। এভাবে 'ঝরনার গান' কবিতার ঝরনার ছুটে চলা উদ্দীপকের নদীর ছুটে চলার সঙ্গে সাদৃশ্যপূর্ণ।
SSC বাংলা ১ম পত্র ঝর্ণার গান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · ঝর্ণার গান · সৃজনশীল
উদ্দীপকটি 'ঝরনার গান' কবিতার সঙ্গে কীভাবে সাদশ্যপর্ণ? ব্যাখ্যা করো।
উদ্দীপক

উত্তর
উত্তর
উত্তর
উত্তর
