উদ্দীপকটি 'প্রাণ' কবিতার সাথে কীভাবে সাদৃশ্যপূর্ণ? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকটি 'প্রাণ' কবিতার কবির শুভকর্মের মাধ্যমে মানুষের মাঝে বেঁচে থাকার আকুতির দিক থেকে সাদৃশ্যপূর্ণ। 'প্রাণ' কবিতায় কবি মানবতার চেতনা প্রকাশ করেছেন। তিনি মানবসমাজে বাঁচতে চান, কারণ মানুষের সুখ-দুঃখের মিলনেই জীবন অর্থপূর্ণ হয়ে ওঠে। তাঁর জীবনের লক্ষ্য মানুষ ও মানবতার সেবায় নিজেকে উৎসর্গ করা। উদ্দীপকের কবিতাংশের মূলভাব হলো মৃত্যুভয় ও জীবনের প্রতি আসক্তি। কবি বলছেন, মৃত্যু তার কাছে অজানা ও রহস্যময়; তাই তিনি মৃত্যুর প্রতি ভীতসন্ত্রস্ত। বিদায়ের মুহূর্তে তিনি দুঃখ ও আতঙ্কে শিহরিত হচ্ছেন। তিনি জীবনের প্রতি এতটাই আসক্ত যে, বিদায় নেওয়ার সময়ও তিনি নিজেকে জীবন থেকে আলাদা করতে পারছেন না। তাই নিজের শক্তি ও দুই হাত দিয়ে জীবনকে আঁকড়ে ধরার চেষ্টা করছেন। 'প্রাণ' কবিতার মধ্যেও কবি জীবনকে আঁকড়ে ধরতে চেষ্টা করেছেন। তবে তা মহৎকর্মের মধ্য দিয়ে। এখানে কবি মানুষের মনজয়ী রচনা তথা মহৎ সৃষ্টিকর্মের মধ্য দিয়ে মানুষের মনে অনাদিকাল সমাদৃত হওয়ার আকাঙ্ক্ষা ব্যক্ত করেছেন। এভাবে, উদ্দীপকটি 'প্রাণ' কবিতার মূলভাবের সঙ্গে কিছুটা সাদৃশ্যপূর্ণ হয়ে উঠেছে।
SSC বাংলা ১ম পত্র প্রাণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · প্রাণ · সৃজনশীল
উদ্দীপকটি 'প্রাণ' কবিতার সাথে কীভাবে সাদৃশ্যপূর্ণ? ব্যাখ্যা করো।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর