কবি কীভাবে দীর্ঘদিন বেঁচে থাকার দৃঢ় সংকল্প করেছেন?
উত্তর: কবি তাঁর সৃষ্টিশীল সৎ ও শুভ কর্মের মধ্য দিয়ে পৃথিবীতে দীর্ঘদিন বেঁচে থাকার দৃঢ় সংকল্প করেছেন। কবি বিশ্বাস করেন, শারীরিকভাবে তিনি ক্ষণস্থায়ী হলেও তাঁর সৃষ্টি চিরকাল বেঁচে থাকবে। তিনি গান, কবিতা ও সাহিত্য সৃষ্টি করে মানুষের হৃদয়ে দীর্ঘকাল ধরে বাস করতে চান। তাই তিনি সৃষ্টি করতে চান নতুন নতুন মহৎকর্ম, যা মানুষের হৃদয়ে আপনা হতে স্থান করে নিতে পারবে। তিনি বলেন, তিনি যদি অমর কীর্তি গড়ে তুলতে না পারেন, তবে অন্তত মানুষের মাঝে থেকেই নতুন নতুন সংগীত সৃষ্টি করবেন, যা তাকে চিরঞ্জীব করে রাখবে।
SSC বাংলা ১ম পত্র প্রাণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · প্রাণ · সৃজনশীল
কবি কীভাবে দীর্ঘদিন বেঁচে থাকার দৃঢ় সংকল্প করেছেন?
উত্তর