উদ্দীপকের কলি 'বহিপীর' নাটকের যে চরিত্রের প্রতিনিধিত্ব করে তা ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের কলি 'বহিপীর' নাটকের তাহেরা চরিত্রের প্রতিনিধিত্ব করে। 'বহিপীর' নাটকের অন্ধ পির ভক্ত তাহেরার বাবা-মা পীরের খুশির জন্য কোনোকিছু বিচার বিবেচনা না করে এবং তাহেরার মতামতকে তোয়াক্কা না করে তাহেরাকে বিয়ে দেন। কিন্তু তাহেরা বাস্তববাদী। এজন্য সে বাবা-মায়ের সিদ্ধান্তকে মেনে না নিয়ে প্রতিবাদ করে। নিরূপায় তাহেরা বিয়ের আসর থেকে পালিয়ে অজানার উদ্দেশ্যে পা বাড়ায়। তারপর আশ্রয় পায় হাশেম আলিদের বজরায়। হাশেম আলির মা তাকে পিরের মাহাত্ম্য বুঝিয়ে তার সাথে চলে যাওয়ার কথ বললে সে আত্মহত্যা করতে উদ্ধত হয়। উদ্দীপকে কলিও সচেতন ও আধুনিকচেতা। তাই সে পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়াতে চায়। কিন্তু কলির সংমা ও তার বাবা জোর করে এক বৃদ্ধের সাথে তার বিয়ে ঠিক করে। কিশোরী কলি বাধ্য হয়ে স্কুলের শিক্ষককে জানায়। শিক্ষক আইনের আশ্রয় নিয়ে কলির বিয়ে বন্ধ করে তাকে নতুন জীবনের সন্ধান দেন। তাই বলা যায়, উদ্দীপকের কলি 'বহিপীর' নাটকের তাহেরার চরিত্রের প্রতিনিধিত্ব করে।
SSC বাংলা ১ম পত্র বহিপীর (নাটক) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · বহিপীর (নাটক) · সৃজনশীল
উদ্দীপকের কলি 'বহিপীর' নাটকের যে চরিত্রের প্রতিনিধিত্ব করে তা ব্যাখ…
উদ্দীপক
Chittagong · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর