শেয়ারFacebookWhatsApp

"বহিপীর নাটকে হাশেম আলিকে অস্থিরচিত্ত বলে বর্ণনা করা হলেও সে তার অবস্থানে ছিল স্থির।" 'বহিপীর' নাটক অবলম্বনে মন্তব্যটি বিচার করো।

উত্তর: "বহিপীর' নাটকে হাশেম আলিকে অস্থিরচিত্ত বলে বর্ণনা করা হলেও সে তার অবস্থানে ছিল স্থির।" 'বহিপীর' নাটকের পট বিবেচনায় আলোচ্য মন্তব্যটি যুক্তিপূর্ণ। 'বহিপীর' নাটকের অন্যতম প্রধান চরিত্র হাশেম আলি। সে কেন্দ্রীয় চরিত্র বহিপীরের বিপরীত চরিত্র অর্থাৎ বহিপীর চরিত্রের ধর্ম ব্যাবসা, কূট চক্রান্ত, বৈষয়িক বুদ্ধির বিপরীতে হাশেম আলি যুক্তিবাদী, আধুনিক ও মানবিক চরিত্র। এক অর্থে বহিপীরকে খলনায়ক হিসেবে ধরে নিলে হাশেম আলি নায়ক চরিত্রের মহিমায় উত্তীর্ণ হবে। হাশেম আলি শিক্ষিত তরুণ মধ্যবিত্ত শ্রেণির প্রতিনিধি। বিশ শতকের সূচনায় বাংলা অঞ্চলে যে আধুনিক চিন্তাচেতনার প্রসার ঘটেছিল, 'বহিপীর' নাটকের হাশেম আলি সেই আধুনিকতাবাদের প্রতীক চরিত্র। হাশেম আলি জমিদার পুত্র। তবে প্রচলিত জমিদার পুত্রদের কোনো নেতিবাচক বৈশিষ্ট্য তার চরিত্রে ফুটে ওঠেনি। সে উচ্চ শিক্ষিত, নাটকে তাকে বিএ পাশ বলে উল্লেখ করা হয়েছে। পৈতৃক জমিদারির প্রতি তার কোনো প্রকার আগ্রহ নেই। সে আধুনিক চিন্তা ধারায় শিক্ষিত তরুণ। ছাপাখানার ব্যাবসা করে সে নিজের ও অন্য যুবকদের কর্মসংস্থান সৃষ্টি করতে চায়। 'বহিপীর' নাটকে হাশেম আলিকে অস্থিরচিত্ত বলে বর্ণনা করা হয়েছে। প্রকৃতপক্ষে সে যুক্তিবাদী ও আগাগোড়া আধুনিক মানুষ। বজরায় অচেনা অপরিচিত, অসহায় মেয়ে, তাহেরা আশ্রয় নেয়। হাশেম আলি তার বিপদগ্রস্ত অবস্থার কথা শুনে সহানুভূতিশীল হয়ে ওঠে। পঞ্চাশোর্ধ্ব বহিপীরের সঙ্গে কিশোরী তাহেরার বিয়েকে সে অনৈতিক, বে-আইনি মনে করেছে। অসহায় তাহেরাকে এ অবস্থা থেকে বাঁচানোর সিদ্ধান্ত নেয় হাশেম আলি। বজরার সবাই এমনকি তাহেরাও টাকা ধার দেওয়ার শর্তে বহিপীরের সঙ্গে যেতে রাজি হলেও একমাত্র হাশেম আলি সব সময় এর বিপক্ষে থেকেছে। বহিপীরের সব কূটচক্রান্তকে হাশেম অত্যন্ত সূক্ষ্মতার সঙ্গে মোকাবিলা করেছে। বহিপীরের দেখানো পুলিশের ভয়, মায়ের নিষেধ, বাবার অসহায় মুখ কোনো কিছুই তাকে তার সিদ্ধান্ত থেকে সরাতে পারেনি। শেষ পর্যন্ত তাহেরাকে সঙ্গে নিয়েই সে অনিশ্চিত অজানার পথে পা বাড়িয়েছে। উপর্যুক্ত আলোচনা থেকে বোঝা যাচ্ছে যে, হাশেম আলি যুক্তিবাদী, আধুনিক শিক্ষায় শিক্ষিত তরুণ। সামাজিক কুসংস্কার, ধর্ম ভীতির বিরুদ্ধে সে সর্বদা সোচ্চার। এক্ষেত্রে সে নিজের সিদ্ধান্তে সব সময় অটুট থেকেছে। তাই বলা যায় যে, 'বহিপীর' নাটকে হাশেম আলিকে অস্থিরচিত্ত বলে বর্ণনা করা হলেও সে তার অবস্থানে ছিল স্থির।

SSC বাংলা ১ম পত্র বহিপীর (নাটক) CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · বাংলা ১ম পত্র · বহিপীর (নাটক) · সৃজনশীল

"বহিপীর নাটকে হাশেম আলিকে অস্থিরচিত্ত বলে বর্ণনা করা হলেও সে তার অবস্থানে ছিল স্থির।" 'বহিপীর' নাটক অবলম্বনে মন্তব্যটি বিচার করো।

উত্তর

"বহিপীর' নাটকে হাশেম আলিকে অস্থিরচিত্ত বলে বর্ণনা করা হলেও সে তার অবস্থানে ছিল স্থির।" 'বহিপীর' নাটকের পট বিবেচনায় আলোচ্য মন্তব্যটি যুক্তিপূর্ণ। 'বহিপীর' নাটকের অন্যতম প্রধান চরিত্র হাশেম আলি। সে কেন্দ্রীয় চরিত্র বহিপীরের বিপরীত চরিত্র অর্থাৎ বহিপীর চরিত্রের ধর্ম ব্যাবসা, কূট চক্রান্ত, বৈষয়িক বুদ্ধির বিপরীতে হাশেম আলি যুক্তিবাদী, আধুনিক ও মানবিক চরিত্র। এক অর্থে বহিপীরকে খলনায়ক হিসেবে ধরে নিলে হাশেম আলি নায়ক চরিত্রের মহিমায় উত্তীর্ণ হবে। হাশেম আলি শিক্ষিত তরুণ মধ্যবিত্ত শ্রেণির প্রতিনিধি। বিশ শতকের সূচনায় বাংলা অঞ্চলে যে আধুনিক চিন্তাচেতনার প্রসার ঘটেছিল, 'বহিপীর' নাটকের হাশেম আলি সেই আধুনিকতাবাদের প্রতীক চরিত্র। হাশেম আলি জমিদার পুত্র। তবে প্রচলিত জমিদার পুত্রদের কোনো নেতিবাচক বৈশিষ্ট্য তার চরিত্রে ফুটে ওঠেনি। সে উচ্চ শিক্ষিত, নাটকে তাকে বিএ পাশ বলে উল্লেখ করা হয়েছে। পৈতৃক জমিদারির প্রতি তার কোনো প্রকার আগ্রহ নেই। সে আধুনিক চিন্তা ধারায় শিক্ষিত তরুণ। ছাপাখানার ব্যাবসা করে সে নিজের ও অন্য যুবকদের কর্মসংস্থান সৃষ্টি করতে চায়। 'বহিপীর' নাটকে হাশেম আলিকে অস্থিরচিত্ত বলে বর্ণনা করা হয়েছে। প্রকৃতপক্ষে সে যুক্তিবাদী ও আগাগোড়া আধুনিক মানুষ। বজরায় অচেনা অপরিচিত, অসহায় মেয়ে, তাহেরা আশ্রয় নেয়। হাশেম আলি তার বিপদগ্রস্ত অবস্থার কথা শুনে সহানুভূতিশীল হয়ে ওঠে। পঞ্চাশোর্ধ্ব বহিপীরের সঙ্গে কিশোরী তাহেরার বিয়েকে সে অনৈতিক, বে-আইনি মনে করেছে। অসহায় তাহেরাকে এ অবস্থা থেকে বাঁচানোর সিদ্ধান্ত নেয় হাশেম আলি। বজরার সবাই এমনকি তাহেরাও টাকা ধার দেওয়ার শর্তে বহিপীরের সঙ্গে যেতে রাজি হলেও একমাত্র হাশেম আলি সব সময় এর বিপক্ষে থেকেছে। বহিপীরের সব কূটচক্রান্তকে হাশেম অত্যন্ত সূক্ষ্মতার সঙ্গে মোকাবিলা করেছে। বহিপীরের দেখানো পুলিশের ভয়, মায়ের নিষেধ, বাবার অসহায় মুখ কোনো কিছুই তাকে তার সিদ্ধান্ত থেকে সরাতে পারেনি। শেষ পর্যন্ত তাহেরাকে সঙ্গে নিয়েই সে অনিশ্চিত অজানার পথে পা বাড়িয়েছে। উপর্যুক্ত আলোচনা থেকে বোঝা যাচ্ছে যে, হাশেম আলি যুক্তিবাদী, আধুনিক শিক্ষায় শিক্ষিত তরুণ। সামাজিক কুসংস্কার, ধর্ম ভীতির বিরুদ্ধে সে সর্বদা সোচ্চার। এক্ষেত্রে সে নিজের সিদ্ধান্তে সব সময় অটুট থেকেছে। তাই বলা যায় যে, 'বহিপীর' নাটকে হাশেম আলিকে অস্থিরচিত্ত বলে বর্ণনা করা হলেও সে তার অবস্থানে ছিল স্থির।
SSCবাংলা ১ম পত্রবহিপীর (নাটক)
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.গ্রামীণ সমাজে ধর্মীয় কুসংস্কারের প্রভাব 'বহিপীর' নাটকে কীভাবে উপস্থাপিত হয়েছে? বিশ্লেষণ করো।

গ্রামীণ সমাজে ধর্মীয় কুসংস্কারের প্রভাব 'বহিপীর' নাটকে কীভাবে উপস্থাপিত হয়েছে? বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.তাহেরা কীভাবে জমিদারের বজরায় আসে? ব্যাখ্যা করো।

তাহেরা কীভাবে জমিদারের বজরায় আসে? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নাটক শুরুর পূর্বে নাট্যকার যে পরিবেশের বর্ণনা দিয়েছেন তা বিস্তারিত আলোচনা করো।

নাটক শুরুর পূর্বে নাট্যকার যে পরিবেশের বর্ণনা দিয়েছেন তা বিস্তারিত আলোচনা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নৌকার সঙ্গে বজরার ধাক্কা লাগে কীভাবে?

নৌকার সঙ্গে বজরার ধাক্কা লাগে কীভাবে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5."হাতেম আলি আত্মনিমগ্ন, স্থিতধী ও উচ্চ মানবিক চেতনাসম্পন্ন উজ্জ্বল চরিত্র।" 'বহিপীর' নাটক অবলম্বনে মন্তব্যটির যথার্থতা নিরূপণ করো।

"হাতেম আলি আত্মনিমগ্ন, স্থিতধী ও উচ্চ মানবিক চেতনাসম্পন্ন উজ্জ্বল চরিত্র।" 'বহিপীর' নাটক অবলম্বনে মন্তব্যটির যথার্থতা নিরূপণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.তাহেরা কেন আত্মহত্যা করতে চায়? বুঝিয়ে লেখো।

তাহেরা কেন আত্মহত্যা করতে চায়? বুঝিয়ে লেখো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7."হাশেম আলি কেন্দ্রীয় চরিত্র বহিপীরের বিপরীত মেরুর চরিত্র।" মন্তব্যটির সত্যাসত্য নিরূপণ করো।

"হাশেম আলি কেন্দ্রীয় চরিত্র বহিপীরের বিপরীত মেরুর চরিত্র।" মন্তব্যটির সত্যাসত্য নিরূপণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.খোদেজা তাহেরাকে আশ্রয় দিয়েছিলেন কেন? ব্যাখ্যা করো।

খোদেজা তাহেরাকে আশ্রয় দিয়েছিলেন কেন? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9."আপনারা কোরবানির গোস্ত খেতে পারেন, কিন্তু গোরু জবাই দেখতে পারেন না।" তাহেরা এ কথা কেন বলেছে? ব্যাখ্যা করো।

"আপনারা কোরবানির গোস্ত খেতে পারেন, কিন্তু গোরু জবাই দেখতে পারেন না।" তাহেরা এ কথা কেন বলেছে? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10."ব্যক্তিগত স্বার্থের হিসাবে বহিপীর জীবন ও জগৎকে গণন করেন।" মন্তব্যটির যথার্থতা মূল্যায়ন করো।

"ব্যক্তিগত স্বার্থের হিসাবে বহিপীর জীবন ও জগৎকে গণন করেন।" মন্তব্যটির যথার্থতা মূল্যায়ন করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11."বিয়ে হলো তকদিরের কথা।" খোদেজার এই উক্তিতে তার কেমন মনোভাব প্রকাশ পেয়েছে? ব্যাখ্যা করো।

"বিয়ে হলো তকদিরের কথা।" খোদেজার এই উক্তিতে তার কেমন মনোভাব প্রকাশ পেয়েছে? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12."তাহেরা একই সঙ্গে অনমনীয় ও মানবিক চরিত্র।" 'বহিপীর' নাটক অবলম্বনে মন্তব্যটির সত্যাসত্য নিরূপণ করো। ৭

"তাহেরা একই সঙ্গে অনমনীয় ও মানবিক চরিত্র।" 'বহিপীর' নাটক অবলম্বনে মন্তব্যটির সত্যাসত্য নিরূপণ করো। ৭

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

গ্রামীণ সমাজে ধর্মীয় কুসংস্কারের প্রভাব 'বহিপীর' নাটকে কীভাবে উপস্থাপিত হয়েছে? বতাহেরা কীভাবে জমিদারের বজরায় আসে? ব্যাখ্যা করো।নাটক শুরুর পূর্বে নাট্যকার যে পরিবেশের বর্ণনা দিয়েছেন তা বিস্তারিত আলোচনা করো।নৌকার সঙ্গে বজরার ধাক্কা লাগে কীভাবে?"হাতেম আলি আত্মনিমগ্ন, স্থিতধী ও উচ্চ মানবিক চেতনাসম্পন্ন উজ্জ্বল চরিত্র।" 'বহিপতাহেরা কেন আত্মহত্যা করতে চায়? বুঝিয়ে লেখো।"হাশেম আলি কেন্দ্রীয় চরিত্র বহিপীরের বিপরীত মেরুর চরিত্র।" মন্তব্যটির সত্যাসত্য খোদেজা তাহেরাকে আশ্রয় দিয়েছিলেন কেন? ব্যাখ্যা করো।"আপনারা কোরবানির গোস্ত খেতে পারেন, কিন্তু গোরু জবাই দেখতে পারেন না।" তাহেরা এ কথ"ব্যক্তিগত স্বার্থের হিসাবে বহিপীর জীবন ও জগৎকে গণন করেন।" মন্তব্যটির যথার্থতা ম"বিয়ে হলো তকদিরের কথা।" খোদেজার এই উক্তিতে তার কেমন মনোভাব প্রকাশ পেয়েছে? ব্যাখ্"তাহেরা একই সঙ্গে অনমনীয় ও মানবিক চরিত্র।" 'বহিপীর' নাটক অবলম্বনে মন্তব্যটির সত্

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।