উদ্দীপকটি কীভাবে 'বহিপীর' নাটকের সাথে সম্পর্কিত? ব্যাখ্যা করো।
উত্তর: অন্ধবিশ্বাস আর কুসংস্কারের দিক থেকে উদ্দীপকটি 'বহিপীর' নাটকের সাথে সম্পর্কিত। 'বহিপীর' নাটকে পিরপ্রথার ভয়াবহতা ও কদর্য রূপ বর্ণিত হয়েছে। নাটকে পিরপ্রথার ধারক ও বাহক বহিপীর মানুষের ধর্মবিশ্বাস ও কুসংস্কারকে পুঁজি করে সাধারণ মানুষকে ঠকায়। তার মুরিদরা তার সেবা করার জন্য পাগল। ধনসম্পদ থেকে শুরু করে নিজ কন্যাকে দান করতেও তারা পিছপা হয় না। মূলত নাটকে কুসংস্কার ও অন্ধবিশ্বাসের পতনকে তুলে ধরা হয়েছে। উদ্দীপকে রাফিন সংবাদপত্র খুলে প্রথমেই 'আজকের দিনটা কেমন যাবে' অর্থাৎ রাশিফল কলামটি অবশ্যই দেখে তারপর ঘর থেকে বের হন। যাওয়ার পথে কোনো অমঙ্গলসূচক আচরণ দেখলে কিছুক্ষণ বসে তারপর বের হন। যা আধুনিকতার পরিপন্থি। উদ্দীপকের এরূপ সমাজের বাস্তব রূপ আমরা প্রত্যক্ষ করি পঠিত 'বহিপীর' নাটকে। অন্ধ পিরভক্তির কারণে তাহেরার বাবা ও সৎমা মিলে কিশোরী তাহেরাকে বৃদ্ধ পিরের সাথে বিয়ে দেয়। তা না হলে পিরের বদদোয়ায় তারা ধ্বংস হয়ে যাবে। আবার জমিদার পত্নী খোদেজা পিরের হাত থেকে পালানো তাহেরাকে পুনরায় পিরের হাতে তুলে দিয়ে পুণ্য লাভ করতে ও পিরের বদদোয়া থেকে মুক্ত হতে চায়। আর এভাবেই উদ্দীপকটি 'বহিপীর' নাটকের সাথে সম্পর্কিত।
SSC বাংলা ১ম পত্র বহিপীর (নাটক) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · বহিপীর (নাটক) · সৃজনশীল
উদ্দীপকটি কীভাবে 'বহিপীর' নাটকের সাথে সম্পর্কিত? ব্যাখ্যা করো।
উদ্দীপক
Jessore · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর