'বহিপীর' নাটকের তাহেরা যদি উদ্দীপকের রূপার ভূমিকায় অবতীর্ণ হতো তাহলে নাটকের পরিণতি ভিন্ন হতো। - মন্তব্যটি বিশ্লেষণ করো।
উত্তর: 'বহিপীর' নাটকের তাহেরা যদি উদ্দীপকের রূপার ভূমিকায় অবতীর্ণ হতো তাহলে নাটকের পরিণতি ভিন্ন হতে পারতো। তবে বর্তমান সময়ের মতো তৎকালীন সমাজব্যবস্থা বা পারিপার্শ্বিকতা অনুকূল ছিল না। বহিপীর নাটকটি ১৯৬০ সালে প্রকাশিত হয়। আর নাটকের প্রক্ষাপট হয়তোবা বিংশ শতাব্দীর শুরুর দিকের। যেসময় ছিল নানা ধর্মীয় কুসংস্কার ও পির সম্প্রদায়ের দখলে। সেই সময়ে মেয়েদেরকে বোঝা মনে করা হতো। নারী মানে ঘরের দাসী, পুরুষের সেবিকা। তাদের নিজস্ব কোনো মতামত গ্রহণযোগ্য হবার সুযোগ খুব কমই ছিলো। তবে এসবের মধ্যে এক প্রতিবাদী চেতনা নিয়ে আবির্ভূত হয় তাহেরা। বৃদ্ধ পিরের সাথে বিয়ে করার থেকে জীবনের অনিশ্চিত পথ তার কাছে শ্রেয় মনে হয়েছিল। তাইতো কোনো কিছু না ভেবে শহরের বজরায় আশ্রয় নিয়েছিলো। তার ব্যক্তিত্ব অনমনীয় তবে তৎকালীন পুলিশ প্রশাসনের আশ্রয় নেয়ার কথা ভাবেনি; বরং অজানার উদ্দেশ্যে পাড়ি জমানোকে শ্রয় মনে করেছে। অন্যদিকে আমরা উদ্দীপকের রূপাকে দেখি, নিজের অস্তিত্বের প্রশ্নে কঠিন সিদ্ধান্ত নিতে। সে তখন লোক-লজ্জার বা চাচা-চাচির কথা ভাবেনি। উপজেলা নির্বাহী কর্মকর্তা তথা আইনের আশ্রয়ে সে নিজেকে সপে দিয়েছে। মুক্তি পেতে চেয়েছে বাল্যবিবাহের অভিশাপ থেকে। চেয়েছে লেখাপড়া শিখে নিজের মতো করে জীবন সাজাতে। রূপা অন্যরকম প্রতিবাদী হওয়ার সুযোগ পেয়েছে হয়তো লেখাপড়া করার কারণে বা বর্তমান সমাজব্যবস্থার অগ্রগতি সম্পর্কে জানা থাকার কারণে। নাটকের তাহেরা যদি রূপার ভূমিকায় অবতীর্ণ হতো তা হলে হয়তো বা নাটকের পরিণতি আরো আগেই হতো। নয়তো বহিপীরের ভডামী বা তার দোসরদের কঠিন বিচারের মুখোমুখী হতে হতো।
SSC বাংলা ১ম পত্র বহিপীর (নাটক) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · বহিপীর (নাটক) · সৃজনশীল
'বহিপীর' নাটকের তাহেরা যদি উদ্দীপকের রূপার ভূমিকায় অবতীর্ণ হতো তাহ…
উদ্দীপক
Barisal · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর