উদ্দীপকে লিলির বাবা-মায়ের বিশ্বাস থেকে সমাজকে মুক্ত করাই যেন 'বহিপীর' নাটকের নাট্যকারের মূল উদ্দেশ্য"-বিশ্লেষণ করো
উত্তর: "উদ্দীপকের লিলির বাবা-মায়ের লালিত অন্ধবিশ্বাস থেকে সমাজকে মুক্ত করাই 'বহিপীর' নাটকের নাট্যকারের মূল উদ্দেশ্য। 'বহিপীর' নাটকে নাট্যকার পিরপ্রথাকে কেন্দ্র করে মানুষের অন্ধবিশ্বাসের দিকটিকে মূর্ত করে তুলেছেন। যেখানে বৃদ্ধ পিরকে সন্তুষ্ট করতে তাহেরার বাবা-মা তার ভবিষ্যতের কথা চিন্তা না করেই তাহেরাকে সেই পিরের সাথে বিয়ে দিতে চায়। শুধু তাই নয়, অনুচিত জেনেও জমিদার পত্নী খোদেজা পিরের বদদোয়ার ভয়ে তাহেরাকে পিরের সাথে সংসার কারার পরামর্শ দেয়। উদ্দীপকে লিলি নামের এক মেয়েকে ঘিরে তার বাবা-মায়ের কুসংস্কারাচ্ছন্নতার দিকটি প্রকাশিত হয়েছে। একদিন দুপুরবেলায় দিঘিতে জল আনতে গিয়ে সে মুর্ছা গেলে তার বাবা-মা একে ভূতের কারসাজি মনে করে কবিরাজ ডাকতে চায়। এমতাবস্থায় লিলির বিশ্ববিদ্যালয় পড়ুয়া ভাই আনাফ এর বিরোধিতা করে এবং তাকে ডাক্তারের কাছে নিয়ে চিকিৎসা করিয়ে সুস্থ করে তোলে। তার এমন কর্মকান্ড অন্ধবিশ্বাস ও কুসংস্কারের বিরুদ্ধে আলোচ্য নাটকের হাশেমের ভূমিকাকেই স্মরণ করিয়ে দেয়। 'বহিপীর' নাটকে নাট্যকার তৎকালীন কুসংস্কারাচ্ছন্ন সমাজের চিত্র তুলে ধরে এর বিপরীতে যুক্তিবাদী ও শিক্ষিত হাশেম আলিকে দাঁড় করিয়েছেন। এর মধ্য দিয়ে নাট্যকার মূলত সামাজিক কুসংস্কার ও অন্ধবিশ্বাসের নিরর্থকতা তুলে ধরে এমন অবস্থার অবসান কামনা করেছেন। উদ্দীপকের লিলির বাবা-মায়ের মানসিকতাও যেন 'বহিপীর' নাটকের অন্ধবিশ্বাসী চরিত্র তাহেরার বাবা-মা ও জমিদার পত্নী খোদেজার অনুরূপ। আলোচ্য নাটকটিতে নাট্যকার যাদের ধর্মীয় গোঁড়ামি ও কুসংস্কারাচ্ছন্ন ধ্যান-ধারণাকে ভেঙে যুক্তিবাদকে প্রতিষ্ঠা করেন। সে বিবেচনায়, প্রশ্নোক্ত মন্তব্যটি যথাযথ।
SSC বাংলা ১ম পত্র বহিপীর (নাটক) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · বহিপীর (নাটক) · সৃজনশীল
উদ্দীপকে লিলির বাবা-মায়ের বিশ্বাস থেকে সমাজকে মুক্ত করাই যেন 'বহিপী…
উদ্দীপক
Mymensingh · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর