উদ্দীপকের নানার শেষ সংলাপ 'তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা' কবিতার মূলভাব ধারণ করতে পেরেছে কি? তোমার মতামত ব্যাখ্যা-করো।
উত্তর: 'তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা' কবিতায় এদেশের মানুষের ঐক্যবদ্ধ জাগরণ ও ত্যাগের বিনিময়ে স্বাধীনতা অর্জনের যে দিকটি প্রকাশ পেয়েছে তার সঙ্গে একসূত্রে গাঁথা বলে উদ্দীপকের নানার শেষ সংলাপ 'তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা' কবিতার মূলভাব ধারণ করতে পেরেছে। 'তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা' কবিতায় পাকিস্তানি হানাদার বাহিনীর নির্মম অত্যাচার, হত্যাযজ্ঞ এবং স্বাধীনতার জন্য এ দেশের সর্বস্তরের মানুষের আত্মত্যাগের দিকটি প্রতিফলিত হয়েছে। ১৯৭১ সালে পাকিস্তানি শাসকগোষ্ঠী এদেশের মানুষের উপর আক্রমণ করে এ দেশের মানুষের স্বাধীনতার স্বপ্নকে নিশ্চিহ্ন করে দিতে চেয়েছিল। কিন্তু বাঙালিরা তা হতে দেয়নি। তারা ঐক্যবদ্ধ হয়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে। শত্রুদের মোকাবেলা করে। এদেশের কৃষক, শ্রমিক, জেলে, রিক্শাওয়ালাসহ সব শ্রেণি-পেশার মানুষের আত্মদানে এ দেশ স্বাধীনতা অর্জন করে। উদ্দীপকে মুক্তিযুদ্ধ নিয়ে নানা ও নাতির সংলাপ তুলে ধরা হয়েছে। এখানে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে যাওয়ার পথে নানা তার নাতিকে স্বাধীনতা অর্জনে এদেশের সাধারণ মানুষের ভূমিকার বিষয়টি বুঝিয়ে বলেন। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে এদেশের সর্বস্তরের মানুষ ঐক্যবদ্ধ হয়ে মহান মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে কীভাবে শত্রুর মোকাবিলা করে তারা স্বাধীনতা অর্জন করেছে তা তিনি নাতিকে বলেছেন। 'তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা' কবিতায় ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে এদেশের সব শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ ও আত্মদান করার বিষয় স্থান পেয়েছে। আত্মদানের ক্ষেত্রে নির্দিষ্ট শ্রেণির কথা নয়, বরং সব শ্রেণি-পেশার লোকদের আত্মদান ও অংশগ্রহণের বিষয়টি গুরুত্ব লাভ করেছে। কবিতায় বর্ণিত হানাদার বাহিনীর ধ্বংসলীলা ও নৃশংসতার পূর্ণ প্রতিফলন না ঘটলেও আত্মত্যাগের দিক থেকে সাদৃশ্যপূর্ণ।। উদ্দীপকের নানার শেষ সংলাপ 'তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা' কবিতার মূল ভাব ধারণ করেছে।
SSC বাংলা ১ম পত্র তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা · সৃজনশীল
উদ্দীপকের নানার শেষ সংলাপ 'তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা' কবিতা…
উদ্দীপক
Mymensingh · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর