শেয়ারFacebookWhatsApp

'১৯৭১' উপন্যাসটিতে ঐতিহাসিক ঘটনার সাথে লেখকের কল্পনার মেলবন্ধন কতটুকু পরিলক্ষিত হয়েছে তা বিচার করো।

উত্তর: হুমায়ূন আহমেদের '১৯৭১' উপন্যাসটি আমাদের মহান মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে রচিত। ময়মনসিংহ জেলার এক দুর্গম গ্রাম নীলগঞ্জ এ উপন্যাসের কেন্দ্রভূমি। মুক্তিযুদ্ধের প্রথম দিকের সময়কালকে ধারণ করে এর ঘটনাপ্রবাহ আবর্তিত হয়েছে। নীলগঞ্জ গ্রামে অতর্কিতে পাকসেনাদের আগমন ও বাঙালিদের ওপর নির্যাতন-নিপীড়নের বিষয়গুলো ঐতিহাসিক তথ্যকে উপজীব্য করেছে। পাকিস্তানি বাহিনী বাঙালিদের ওপর নির্যাতনের জন্য রাজাকার বাহিনী গঠন করেছিল। এমনকি এদেশীয় কিছু লোক নিজের ইচ্ছায় বা অনিচ্ছায় পাকবাহিনীকে সাহায্য করতে বাধ্য হয়েছে। ঔপন্যাসিক বাঙালিদের ওপর নির্যাতন ও হত্যাযজ্ঞ, নারীদের শ্লীলতাহানি প্রভৃতি বিষয় আলোচ্য উপন্যাসে বস্তুনিষ্ঠভাবে উপস্থাপন করেছেন। পাকস্তানি মিলিটারি অফিসার মেজর এজাজ নীলগঞ্জ গ্রামে প্রবেশ করার পর গ্রামের মসজিদের ইমাম ও স্কুলের প্রধান শিক্ষককে ডেকে এনে জিজ্ঞাসাবাদ করা, গ্রামের মাতবর জয়নাল মিয়াকে জেরা করা এরকম নানা বিষয় উপন্যাসে উঠে এসেছে। সম্ভ্রান্ত হিন্দু পরিবারের উত্তরসূরি নীলু সেনকে নির্মমভাবে হত্যা, হত্যাকাণ্ডের বিচারের ধুয়া তুলে মনা কৈবর্ত ও বিরু কৈবর্তকে হত্যা, সফদরউল্লাহর স্ত্রী ও শ্যালিকার সম্ভ্রমহানি প্রভৃতি বিষয় যেন মুক্তিযুদ্ধের বাস্তব ঘটনার প্রতিচ্ছবি। মুক্তিযুদ্ধের সময় অনেক বাঙালি মৃত্যুভয়ে পালিয়ে ছিল। এ বিষয়টি বদিউজ্জামানের পালিয়ে থাকার সঙ্গে সাদৃশ্যপূর্ণ। পাকিস্তানি সেনারা মুসলমানদের হত্যা করে না বলে যে মিথ প্রচলিত ছিল সে সম্পর্কেও আলোকপাত করেছেন ঔপন্যাসিক। ইতিহাসের ঘটনা প্রবাহের ধারাকে অক্ষুণ্ণ রেখে তিনি মুক্তিযুদ্ধ সম্পর্কে নিজস্ব বয়ান রচনা করেছেন। ইতিহাসের খেরো খাতা থেকে অকপটে তথ্য গ্রহণ করেছেন। মেজর এজাজ আহমেদের মনস্তত্ত্ব সম্পর্কে আলোচনা ও বিশ্লেষণ, রফিক চরিত্রটিকে রহস্যময় করে নির্মাণ লেখকের কল্পনার ফসল। লেখক তাঁর কল্পনায় মেজরের চরিত্রকে নতুনভাবে নির্মাণ করেছেন যিনি একই সঙ্গে নিষ্ঠুর ও বুদ্ধিমান। তিনি মুক্তিযুদ্ধের সময়টিকে ভিন্ন মাত্রায় পাঠকের কাছে তুলে ধরেছেন এ উপন্যাসে। তাই বলা যায়, '১৯৭১' উপন্যাসটি ঐতিহাসিক বাস্তবতার সঙ্গে লেখকের কল্পনার অনবদ্য মেলবন্ধন।

SSC বাংলা ১ম পত্র ১৯৭১ (উপন্যাস) CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · বাংলা ১ম পত্র · ১৯৭১ (উপন্যাস) · সৃজনশীল

'১৯৭১' উপন্যাসটিতে ঐতিহাসিক ঘটনার সাথে লেখকের কল্পনার মেলবন্ধন কতটুকু পরিলক্ষিত হয়েছে তা বিচার করো।

উত্তর

হুমায়ূন আহমেদের '১৯৭১' উপন্যাসটি আমাদের মহান মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে রচিত। ময়মনসিংহ জেলার এক দুর্গম গ্রাম নীলগঞ্জ এ উপন্যাসের কেন্দ্রভূমি। মুক্তিযুদ্ধের প্রথম দিকের সময়কালকে ধারণ করে এর ঘটনাপ্রবাহ আবর্তিত হয়েছে। নীলগঞ্জ গ্রামে অতর্কিতে পাকসেনাদের আগমন ও বাঙালিদের ওপর নির্যাতন-নিপীড়নের বিষয়গুলো ঐতিহাসিক তথ্যকে উপজীব্য করেছে। পাকিস্তানি বাহিনী বাঙালিদের ওপর নির্যাতনের জন্য রাজাকার বাহিনী গঠন করেছিল। এমনকি এদেশীয় কিছু লোক নিজের ইচ্ছায় বা অনিচ্ছায় পাকবাহিনীকে সাহায্য করতে বাধ্য হয়েছে। ঔপন্যাসিক বাঙালিদের ওপর নির্যাতন ও হত্যাযজ্ঞ, নারীদের শ্লীলতাহানি প্রভৃতি বিষয় আলোচ্য উপন্যাসে বস্তুনিষ্ঠভাবে উপস্থাপন করেছেন। পাকস্তানি মিলিটারি অফিসার মেজর এজাজ নীলগঞ্জ গ্রামে প্রবেশ করার পর গ্রামের মসজিদের ইমাম ও স্কুলের প্রধান শিক্ষককে ডেকে এনে জিজ্ঞাসাবাদ করা, গ্রামের মাতবর জয়নাল মিয়াকে জেরা করা এরকম নানা বিষয় উপন্যাসে উঠে এসেছে। সম্ভ্রান্ত হিন্দু পরিবারের উত্তরসূরি নীলু সেনকে নির্মমভাবে হত্যা, হত্যাকাণ্ডের বিচারের ধুয়া তুলে মনা কৈবর্ত ও বিরু কৈবর্তকে হত্যা, সফদরউল্লাহর স্ত্রী ও শ্যালিকার সম্ভ্রমহানি প্রভৃতি বিষয় যেন মুক্তিযুদ্ধের বাস্তব ঘটনার প্রতিচ্ছবি। মুক্তিযুদ্ধের সময় অনেক বাঙালি মৃত্যুভয়ে পালিয়ে ছিল। এ বিষয়টি বদিউজ্জামানের পালিয়ে থাকার সঙ্গে সাদৃশ্যপূর্ণ। পাকিস্তানি সেনারা মুসলমানদের হত্যা করে না বলে যে মিথ প্রচলিত ছিল সে সম্পর্কেও আলোকপাত করেছেন ঔপন্যাসিক। ইতিহাসের ঘটনা প্রবাহের ধারাকে অক্ষুণ্ণ রেখে তিনি মুক্তিযুদ্ধ সম্পর্কে নিজস্ব বয়ান রচনা করেছেন। ইতিহাসের খেরো খাতা থেকে অকপটে তথ্য গ্রহণ করেছেন। মেজর এজাজ আহমেদের মনস্তত্ত্ব সম্পর্কে আলোচনা ও বিশ্লেষণ, রফিক চরিত্রটিকে রহস্যময় করে নির্মাণ লেখকের কল্পনার ফসল। লেখক তাঁর কল্পনায় মেজরের চরিত্রকে নতুনভাবে নির্মাণ করেছেন যিনি একই সঙ্গে নিষ্ঠুর ও বুদ্ধিমান। তিনি মুক্তিযুদ্ধের সময়টিকে ভিন্ন মাত্রায় পাঠকের কাছে তুলে ধরেছেন এ উপন্যাসে। তাই বলা যায়, '১৯৭১' উপন্যাসটি ঐতিহাসিক বাস্তবতার সঙ্গে লেখকের কল্পনার অনবদ্য মেলবন্ধন।
SSCবাংলা ১ম পত্র১৯৭১ (উপন্যাস)
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.'১৯৭১' উপন্যাসের রফিক চরিত্রটির বৈশিষ্ট্য আলোচনা করো।

'১৯৭১' উপন্যাসের রফিক চরিত্রটির বৈশিষ্ট্য আলোচনা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.“বিপদের সময় নিজ গোত্রের মানুষের কথাই প্রথম মনে পড়ে”- কে, কোন প্রসঙ্গে এ কথা বলেছিলেন?

“বিপদের সময় নিজ গোত্রের মানুষের কথাই প্রথম মনে পড়ে”- কে, কোন প্রসঙ্গে এ কথা বলেছিলেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.পাকবাহিনীর আগমন নীলগঞ্জের জনজীবনকে কীভাবে প্রভাবিত করেছিল? আলোচনা করো।

পাকবাহিনীর আগমন নীলগঞ্জের জনজীবনকে কীভাবে প্রভাবিত করেছিল? আলোচনা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.মেজর এজাজ আজিজ মাস্টারকে সৎলোক বলেছেন কেন?

মেজর এজাজ আজিজ মাস্টারকে সৎলোক বলেছেন কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.“নীলগঞ্জ বাংলাদেশের একটি নিভৃত গ্রামের প্রতিচ্ছবি।”- '১৯৭১' উপন্যাস অবলম্বনে মন্তব্যটি বিশ্লেষণ করো।

“নীলগঞ্জ বাংলাদেশের একটি নিভৃত গ্রামের প্রতিচ্ছবি।”- '১৯৭১' উপন্যাস অবলম্বনে মন্তব্যটি বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.মেজর এজাজ মনার বিচার-দৃশ্য মাস্টার ও ইমাম সাহেবকে দেখতে বাধ্য করেছেন কেন? ব্যাখ্যা করো।

মেজর এজাজ মনার বিচার-দৃশ্য মাস্টার ও ইমাম সাহেবকে দেখতে বাধ্য করেছেন কেন? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.“'১৯৭১' উপন্যাসের মূল উপজীব্য হলো মুক্তিযুদ্ধে নিপীড়িত সাধারণ মানুষের জীবনযন্ত্রণা”- মন্তব্যটি বিশ্লেষণ করো।

“'১৯৭১' উপন্যাসের মূল উপজীব্য হলো মুক্তিযুদ্ধে নিপীড়িত সাধারণ মানুষের জীবনযন্ত্রণা”- মন্তব্যটি বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.“বিপদের সময় নিজ গোত্রের মানুষের কথাই প্রথম মনে পড়ে।”- বলতে কী বোঝানো হয়েছে?

“বিপদের সময় নিজ গোত্রের মানুষের কথাই প্রথম মনে পড়ে।”- বলতে কী বোঝানো হয়েছে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.“নীলগঞ্জ আসলে মুক্তিযুদ্ধ কালীন বাংলাদেশের প্রতিচ্ছবি"- ব্যাখ্যা করো।

“নীলগঞ্জ আসলে মুক্তিযুদ্ধ কালীন বাংলাদেশের প্রতিচ্ছবি"- ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.রুয়াইল বাজার নিয়ে স্থানীয় লোকরা অহংকার করতেন কেন?

রুয়াইল বাজার নিয়ে স্থানীয় লোকরা অহংকার করতেন কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.“মৃত্যুর সামনে দাঁড়িয়ে কে কী করবে তা আগে থেকে বলা অসম্ভব”- মন্তব্যটি আজিজ মাস্টার ও জয়নাল মিয়া চরিত্রের আলোকে বিশ্লেষণ করো।

“মৃত্যুর সামনে দাঁড়িয়ে কে কী করবে তা আগে থেকে বলা অসম্ভব”- মন্তব্যটি আজিজ মাস্টার ও জয়নাল মিয়া চরিত্রের আলোকে বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.বদিউজ্জামান মত বদলে নীলগঞ্জে ফিরে গিয়েছিল কেন?

বদিউজ্জামান মত বদলে নীলগঞ্জে ফিরে গিয়েছিল কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

'১৯৭১' উপন্যাসের রফিক চরিত্রটির বৈশিষ্ট্য আলোচনা করো।“বিপদের সময় নিজ গোত্রের মানুষের কথাই প্রথম মনে পড়ে”- কে, কোন প্রসঙ্গে এ কথা বলেছপাকবাহিনীর আগমন নীলগঞ্জের জনজীবনকে কীভাবে প্রভাবিত করেছিল? আলোচনা করো।মেজর এজাজ আজিজ মাস্টারকে সৎলোক বলেছেন কেন?“নীলগঞ্জ বাংলাদেশের একটি নিভৃত গ্রামের প্রতিচ্ছবি।”- '১৯৭১' উপন্যাস অবলম্বনে মন্মেজর এজাজ মনার বিচার-দৃশ্য মাস্টার ও ইমাম সাহেবকে দেখতে বাধ্য করেছেন কেন? ব্যাখ্“'১৯৭১' উপন্যাসের মূল উপজীব্য হলো মুক্তিযুদ্ধে নিপীড়িত সাধারণ মানুষের জীবনযন্ত্র“বিপদের সময় নিজ গোত্রের মানুষের কথাই প্রথম মনে পড়ে।”- বলতে কী বোঝানো হয়েছে?“নীলগঞ্জ আসলে মুক্তিযুদ্ধ কালীন বাংলাদেশের প্রতিচ্ছবি"- ব্যাখ্যা করো।রুয়াইল বাজার নিয়ে স্থানীয় লোকরা অহংকার করতেন কেন?“মৃত্যুর সামনে দাঁড়িয়ে কে কী করবে তা আগে থেকে বলা অসম্ভব”- মন্তব্যটি আজিজ মাস্টাবদিউজ্জামান মত বদলে নীলগঞ্জে ফিরে গিয়েছিল কেন?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।