সেনবাড়িতে ডাকাত আসার কথা নয় কেন? বুঝিয়ে লেখো।
উত্তর: নীলগঞ্জের সেন বংশ বর্তমানে হতদরিদ্র হওয়ায় তাদের বাড়িতে ডাকাত আসার কথা নয়। '১৯৭১' উপন্যাসে ভোরের দিকে হালকা আলোতে চিত্রা বুড়ি দেখে সেনবাড়ির সামনে দাঁড়িয়ে কিছু লোক টর্চের আলো ফেলছে। বুড়ি ভাবে তারা হয়তো ডাকাত। কিন্তু সেনদের এখন যে অর্থনৈতিক অবস্থা তাতে ডাকাত আসার কথা নয়। নীলগঞ্জ গ্রামে সেনবাড়ির প্রতিষ্ঠাতা দুর্গাপুরের মহারাজের নায়েব চন্দ্রকান্ত সেন। সেনবাড়িটি দুই বিঘা জমির ওপর বিস্তীর্ণ। 'পূর্বে চন্দ্রকান্ত সেনের অনেক ধনসম্পদ ছিল। তবে বর্তমানে তাঁর উত্তরাধিকারীরা এই সম্পদের সন্ধান জানে না। সেনবাড়িতে বর্তমানে কেবল একটি প্রকাণ্ড দালান আছে। এই বাড়িতে ইট ছাড়া মূল্যবান কিছুই নেই। বংশের একমাত্র উত্তরাধিকারী নীলু সেন তার ভাগনেকে নিয়ে এ বাড়িটিতে বসবাস করেন। তবে তার অর্থনৈতিক অবস্থা ভালো নয়। মূলত সেনদের বর্তমানে কোনো অর্থসম্পদ না থাকায় এ বাড়িতে ডাকাত আসার কথা নয়।
SSC বাংলা ১ম পত্র ১৯৭১ (উপন্যাস) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · ১৯৭১ (উপন্যাস) · সৃজনশীল
সেনবাড়িতে ডাকাত আসার কথা নয় কেন? বুঝিয়ে লেখো।
উত্তর