শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে কুতুউদ্দীনের ছেলে ও 'বহিপীর' নাটকের হাশেমের চিন্তা-চেতনা যেন একই ধারায় উৎসারিত।- মন্তব্যটি বিশ্লেষণ কর।

উত্তর: "উদ্দীপকে কুতুবউদ্দীনের ছেলে ও 'বহিপীর' নাটকের হাশেমের চিন্তা-চেতনা যেন একই ধারায় উৎসারিত”- মন্তব্যটি যথার্থ। 'বহিপীর' নাটকের হাশেম হচ্ছেন সেই ব্যক্তি, যিনি সমাজে প্রচলিত ধর্মীয় কুসংস্কার, অন্ধ বিশ্বাস এবং বহিপীরের মতো ভণ্ডামির বিরুদ্ধে প্রশ্ন তোলেন। তিনি অন্ধ অনুসরণ না করে যুক্তির আলোকে সমাজকে বিশ্লেষণ করতে চান। সে জমিদারপুত্র হলেও বৈষয়িক বিবেচনা তার কাছে কম। সে জমিদারি নিয়ে ভাবে না। পিতার জমিদারি চলে গেলে এবং এজন্য প্রেস বসাতে না পারলেও সে চিন্তিত নয়। সে ভাবে, যখন পড়ালেখা করেছে তখন একটা কিছু হয়ে যাবে। সে বহিপীরের টাকা গ্রহণ করতে তার বাবাকে নিষেধ করেছে। বিশ্বাস করেছে একটা ব্যবস্থা হবে। সে অত্যন্ত যুক্তিবাদী, আধুনিক ও মানবিক অনুভূতি সম্পন্ন মানুষ। উদ্দীপকে কুতুবউদ্দীনের ছেলেও তার বাবার ঋণ-গ্রস্ত অবস্থায় হতাশ না হয়ে বরং বলেন, 'এ অবস্থা থেকে পরিত্রাণের অবশ্যই একটা উপায় খুঁজে বের করবো।' তার এই কথা শুধু একটি সংকল্প নয়; বরং এক ধরনের আত্মবিশ্বাস, বাস্তবতা বোঝার চেষ্টা এবং তা থেকে উত্তরণের প্রচেষ্টার প্রতিফলন। সে আশাবাদী, যুক্তিবাদী এবং কার্যকর সমাধানের দিকে ধাবিত। যা হাশেমের সচেতনতা ও বোধের সঙ্গে মিলে যায়। উপরিউক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায়, কুতুবউদ্দীনের ছেলে এবং হাশেম- দুজনই সংকটকে শুধুই দুর্ভাগ্য হিসেবে মেনে না নিয়ে তা থেকে মুক্তির রাস্তা খোঁজার দৃষ্টান্ত। তাদের মধ্যে আত্মসচেতনতা, যুক্তিবাদিতা এবং ভবিষ্যতের প্রতি আস্থা রয়েছে। এ কারণেই বলা যায়, 'তাদের চিন্তা-চেতনা যেন একই ধারায় উৎসারিত'- কারণ উভয়ের মধ্যেই রয়েছে এক প্রকার মুক্তির আকাঙ্ক্ষা এবং সমাজ পরিবর্তনের প্রেরণা। উত্তরের মূলকথা: ধৈর্য, আত্মবিশ্বাস ও সাহসিকতার দিক থেকে উদ্দীপকে কুতুবউদ্দীনের ছেলে ও 'বহিপীর' নাটকের হাশেমের চিন্তা-চেতনা একই ধারায় উৎসারিত হয়েছে।

SSC বাংলা ১ম পত্র বহিপীর (নাটক) CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · বাংলা ১ম পত্র · বহিপীর (নাটক) · সৃজনশীল

উদ্দীপকে কুতুউদ্দীনের ছেলে ও 'বহিপীর' নাটকের হাশেমের চিন্তা-চেতনা য…

উদ্দীপক

বিশিষ্ট গার্মেন্টস ব্যবসায়ী কুতুবউদ্দীন ঋণ ভারে জর্জরিত। তার গার্মেন্টস এখন নিলামে উঠতে বসেছে। তার সাহসী ও শিক্ষিত ছেলে বাবাকে ঐসব দুশ্চিন্তা করতে নিষেধ করে। ছেলে বাবাকে বলে, এ অবস্থা থেকে পরিত্রাণের অবশ্যই একটা উপায় খুঁজে বের করব।

Comilla · 2025

উত্তর

সূর্যাস্ত আইনে হাতেম আলির জমিদারি নিলামে উঠতে বসেছে।

উত্তর

বইয়ের ভাষায় কথা বলেন বলে পির সাহেবকে বহিপীর বলা হয়েছে। 'বহিপীর' নাটকের পির সাহেব কথাবার্তা বলতে গিয়ে সবসময় বইয়ের ভাষা ব্যবহার করে থাকেন। কারণ তাকে দেশের নানা প্রান্তের মুরিদদের সাথে কথা বলতে হয়। একেক স্থানের ভাষা একেক রকম, তার পক্ষে সব এলাকার ভাষা রপ্ত করা সম্ভব না হওয়ায় তিনি বইয়ের ভাষাকেই বেছে নিয়েছেন। আর এ কারণেই তাকে বহিপীর বলা হয়। উত্তরের মূলকথা: বইয়ের ভাষায় কথা বলেন বলে পির সাহেবকে বহিপীর বলা হয়েছে।

উত্তর

উদ্দীপকের কুতুবউদ্দীনের ঋণ-ভারে জর্জরিত হওয়ার বিষয়টি 'বহিপীর' নাটকের জমিদার হাতেম আলির খাজনা বাকি পড়ার বিষয়টিকে ইঙ্গিত দেয়। নাটকের অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র হাতেম আলি, যিনি এক সময়ের জমিদার ছিলেন, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তার জমিদারী ধ্বংস হতে চলেছে। খাজনা বাকি পড়ার কারণে তার জমিদারি সূর্যাস্ত আইনে নিলামে উঠেছে। জমিদারি রক্ষার জন্য দিশেহারা হয়ে পড়েছে তিনি। টাকার জোগাড় করার জন্য এসেছেন শহরের বন্ধুর কাছে। কিন্তু তাতেও তিনি ব্যর্থ হয়েছে। এক দিনের মধ্যে টাকার জোগাড় করতে না পারলে নিলামে জমিদারি হারাতে হবে তাকে। উদ্দীপকের কুতুবউদ্দীনেরও একই পরিণতি লক্ষ করা যায়। উদ্দীপকের কুতুবউদ্দীন একজন বিশিষ্ট গার্মেন্টস ব্যবসায়ী, যিনি ঋণের চাপে দেউলিয়া হতে বসেছেন এবং তার ব্যবসা নিলামে উঠার পথে। এই ঘটনা সরাসরি 'বহিপীর' নাটকের হাতেম আলির জমিদারি হারানোর ঘটনার সঙ্গে সম্পর্কযুক্ত। উভয় ক্ষেত্রেই দেখা যায়- একজন সমাজে প্রতিষ্ঠিত, সম্পদশালী ব্যক্তি সময়ের প্রতিকূলতা ও শোষণমূলক ব্যবস্থার কারণে সবকিছু হারানোর দ্বারপ্রান্তে এসে দাঁড়ান। উত্তরের মূলকথা: উদ্দীপকের কুতুবউদ্দীনের ঋণ-ভারে জর্জরিত হওয়ার বিষয়টি জমিদার হাতেম আলির খাজনা বাকি পড়ার বিষয়কেই ইঙ্গিত দেয়।

উত্তর

"উদ্দীপকে কুতুবউদ্দীনের ছেলে ও 'বহিপীর' নাটকের হাশেমের চিন্তা-চেতনা যেন একই ধারায় উৎসারিত”- মন্তব্যটি যথার্থ। 'বহিপীর' নাটকের হাশেম হচ্ছেন সেই ব্যক্তি, যিনি সমাজে প্রচলিত ধর্মীয় কুসংস্কার, অন্ধ বিশ্বাস এবং বহিপীরের মতো ভণ্ডামির বিরুদ্ধে প্রশ্ন তোলেন। তিনি অন্ধ অনুসরণ না করে যুক্তির আলোকে সমাজকে বিশ্লেষণ করতে চান। সে জমিদারপুত্র হলেও বৈষয়িক বিবেচনা তার কাছে কম। সে জমিদারি নিয়ে ভাবে না। পিতার জমিদারি চলে গেলে এবং এজন্য প্রেস বসাতে না পারলেও সে চিন্তিত নয়। সে ভাবে, যখন পড়ালেখা করেছে তখন একটা কিছু হয়ে যাবে। সে বহিপীরের টাকা গ্রহণ করতে তার বাবাকে নিষেধ করেছে। বিশ্বাস করেছে একটা ব্যবস্থা হবে। সে অত্যন্ত যুক্তিবাদী, আধুনিক ও মানবিক অনুভূতি সম্পন্ন মানুষ। উদ্দীপকে কুতুবউদ্দীনের ছেলেও তার বাবার ঋণ-গ্রস্ত অবস্থায় হতাশ না হয়ে বরং বলেন, 'এ অবস্থা থেকে পরিত্রাণের অবশ্যই একটা উপায় খুঁজে বের করবো।' তার এই কথা শুধু একটি সংকল্প নয়; বরং এক ধরনের আত্মবিশ্বাস, বাস্তবতা বোঝার চেষ্টা এবং তা থেকে উত্তরণের প্রচেষ্টার প্রতিফলন। সে আশাবাদী, যুক্তিবাদী এবং কার্যকর সমাধানের দিকে ধাবিত। যা হাশেমের সচেতনতা ও বোধের সঙ্গে মিলে যায়। উপরিউক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায়, কুতুবউদ্দীনের ছেলে এবং হাশেম- দুজনই সংকটকে শুধুই দুর্ভাগ্য হিসেবে মেনে না নিয়ে তা থেকে মুক্তির রাস্তা খোঁজার দৃষ্টান্ত। তাদের মধ্যে আত্মসচেতনতা, যুক্তিবাদিতা এবং ভবিষ্যতের প্রতি আস্থা রয়েছে। এ কারণেই বলা যায়, 'তাদের চিন্তা-চেতনা যেন একই ধারায় উৎসারিত'- কারণ উভয়ের মধ্যেই রয়েছে এক প্রকার মুক্তির আকাঙ্ক্ষা এবং সমাজ পরিবর্তনের প্রেরণা। উত্তরের মূলকথা: ধৈর্য, আত্মবিশ্বাস ও সাহসিকতার দিক থেকে উদ্দীপকে কুতুবউদ্দীনের ছেলে ও 'বহিপীর' নাটকের হাশেমের চিন্তা-চেতনা একই ধারায় উৎসারিত হয়েছে।
SSCবাংলা ১ম পত্রবহিপীর (নাটক)
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.গ্রামীণ সমাজে ধর্মীয় কুসংস্কারের প্রভাব 'বহিপীর' নাটকে কীভাবে উপস্থাপিত হয়েছে? বিশ্লেষণ করো।

গ্রামীণ সমাজে ধর্মীয় কুসংস্কারের প্রভাব 'বহিপীর' নাটকে কীভাবে উপস্থাপিত হয়েছে? বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.তাহেরা কীভাবে জমিদারের বজরায় আসে? ব্যাখ্যা করো।

তাহেরা কীভাবে জমিদারের বজরায় আসে? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নাটক শুরুর পূর্বে নাট্যকার যে পরিবেশের বর্ণনা দিয়েছেন তা বিস্তারিত আলোচনা করো।

নাটক শুরুর পূর্বে নাট্যকার যে পরিবেশের বর্ণনা দিয়েছেন তা বিস্তারিত আলোচনা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নৌকার সঙ্গে বজরার ধাক্কা লাগে কীভাবে?

নৌকার সঙ্গে বজরার ধাক্কা লাগে কীভাবে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5."হাতেম আলি আত্মনিমগ্ন, স্থিতধী ও উচ্চ মানবিক চেতনাসম্পন্ন উজ্জ্বল চরিত্র।" 'বহিপীর' নাটক অবলম্বনে মন্তব্যটির যথার্থতা নিরূপণ করো।

"হাতেম আলি আত্মনিমগ্ন, স্থিতধী ও উচ্চ মানবিক চেতনাসম্পন্ন উজ্জ্বল চরিত্র।" 'বহিপীর' নাটক অবলম্বনে মন্তব্যটির যথার্থতা নিরূপণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.তাহেরা কেন আত্মহত্যা করতে চায়? বুঝিয়ে লেখো।

তাহেরা কেন আত্মহত্যা করতে চায়? বুঝিয়ে লেখো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7."হাশেম আলি কেন্দ্রীয় চরিত্র বহিপীরের বিপরীত মেরুর চরিত্র।" মন্তব্যটির সত্যাসত্য নিরূপণ করো।

"হাশেম আলি কেন্দ্রীয় চরিত্র বহিপীরের বিপরীত মেরুর চরিত্র।" মন্তব্যটির সত্যাসত্য নিরূপণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.খোদেজা তাহেরাকে আশ্রয় দিয়েছিলেন কেন? ব্যাখ্যা করো।

খোদেজা তাহেরাকে আশ্রয় দিয়েছিলেন কেন? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9."বহিপীর নাটকে হাশেম আলিকে অস্থিরচিত্ত বলে বর্ণনা করা হলেও সে তার অবস্থানে ছিল স্থির।" 'বহিপীর' নাটক অবলম্বনে মন্তব্যটি বিচার করো।

"বহিপীর নাটকে হাশেম আলিকে অস্থিরচিত্ত বলে বর্ণনা করা হলেও সে তার অবস্থানে ছিল স্থির।" 'বহিপীর' নাটক অবলম্বনে মন্তব্যটি বিচার করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10."আপনারা কোরবানির গোস্ত খেতে পারেন, কিন্তু গোরু জবাই দেখতে পারেন না।" তাহেরা এ কথা কেন বলেছে? ব্যাখ্যা করো।

"আপনারা কোরবানির গোস্ত খেতে পারেন, কিন্তু গোরু জবাই দেখতে পারেন না।" তাহেরা এ কথা কেন বলেছে? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11."ব্যক্তিগত স্বার্থের হিসাবে বহিপীর জীবন ও জগৎকে গণন করেন।" মন্তব্যটির যথার্থতা মূল্যায়ন করো।

"ব্যক্তিগত স্বার্থের হিসাবে বহিপীর জীবন ও জগৎকে গণন করেন।" মন্তব্যটির যথার্থতা মূল্যায়ন করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12."বিয়ে হলো তকদিরের কথা।" খোদেজার এই উক্তিতে তার কেমন মনোভাব প্রকাশ পেয়েছে? ব্যাখ্যা করো।

"বিয়ে হলো তকদিরের কথা।" খোদেজার এই উক্তিতে তার কেমন মনোভাব প্রকাশ পেয়েছে? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

গ্রামীণ সমাজে ধর্মীয় কুসংস্কারের প্রভাব 'বহিপীর' নাটকে কীভাবে উপস্থাপিত হয়েছে? বতাহেরা কীভাবে জমিদারের বজরায় আসে? ব্যাখ্যা করো।নাটক শুরুর পূর্বে নাট্যকার যে পরিবেশের বর্ণনা দিয়েছেন তা বিস্তারিত আলোচনা করো।নৌকার সঙ্গে বজরার ধাক্কা লাগে কীভাবে?"হাতেম আলি আত্মনিমগ্ন, স্থিতধী ও উচ্চ মানবিক চেতনাসম্পন্ন উজ্জ্বল চরিত্র।" 'বহিপতাহেরা কেন আত্মহত্যা করতে চায়? বুঝিয়ে লেখো।"হাশেম আলি কেন্দ্রীয় চরিত্র বহিপীরের বিপরীত মেরুর চরিত্র।" মন্তব্যটির সত্যাসত্য খোদেজা তাহেরাকে আশ্রয় দিয়েছিলেন কেন? ব্যাখ্যা করো।"বহিপীর নাটকে হাশেম আলিকে অস্থিরচিত্ত বলে বর্ণনা করা হলেও সে তার অবস্থানে ছিল স্"আপনারা কোরবানির গোস্ত খেতে পারেন, কিন্তু গোরু জবাই দেখতে পারেন না।" তাহেরা এ কথ"ব্যক্তিগত স্বার্থের হিসাবে বহিপীর জীবন ও জগৎকে গণন করেন।" মন্তব্যটির যথার্থতা ম"বিয়ে হলো তকদিরের কথা।" খোদেজার এই উক্তিতে তার কেমন মনোভাব প্রকাশ পেয়েছে? ব্যাখ্

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।