'তার চেহারা যেন হিংস্র জন্তুর মতো দপ করে জ্বলে ওঠে'- কথাটি দ্বারা কী বোঝানো হয়েছে?
উত্তর: প্রশ্নোক্ত কথাটি দ্বারা বহিপীরের হিংস্রতাকে বোঝানো হয়েছে। বিয়ে করার পরও স্ত্রীকে না পাওয়ার এক গভীর যন্ত্রণায় ভুগছেন বহিপীর। তাহেরা পালিয়ে আসায় তার মধ্যে একধরনের ক্রোধ জেগে ওঠে। ঘটনাক্রমে তাহেরা ও তিনি একই বজরায় আশ্রয় নেন। আর জমিদারের স্ত্রী খোদেজার মুখ থেকে তাহেরার উপস্থিতির কথা জেনে ক্রোধে তিনি যেন হিংস্র হয়ে ওঠেন। উত্তরের মূলকথা : প্রশ্নোক্ত কথাটি বহিপীরের হিংস্রতাকে বোঝানো হয়েছে।
SSC বাংলা ১ম পত্র বহিপীর (নাটক) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · বহিপীর (নাটক) · সৃজনশীল
'তার চেহারা যেন হিংস্র জন্তুর মতো দপ করে জ্বলে ওঠে'- কথাটি দ্বারা কী বোঝানো হয়েছে?
উত্তর