শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের রহিম সরদারকে 'বহিপীর' নাটকের কোন চরিত্রের সাথে মেলানো যায়? ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকের রহিম সরদারকে 'বহিপীর' নাটকের হাতেম আলি চরিত্রের সাথে আংশিকভাবে মেলানো যায়। কেননা দুইজনই সংকটময় মুহূর্তে প্রাথমিক অবস্থায় বাস্তব পদক্ষেপ না নিয়ে পিরের ওপর নির্ভর করেন। 'বহিপীর' নাটকে খাজনা বাকি পড়ার কারণে জমিদার হাতেম আলির জমিদারি নিলামে উঠেছে। জমিদারি রক্ষার জন্য হাতেম আলি বন্ধুদের কাছ থেকে অর্থ সংগ্রহে ব্যর্থ হন। বহিপীর তার এই দুরবস্থার সুযোগে নিজ স্বার্থ উদ্ধারের পরিকল্পনা করেন। বহিপীর অর্থের বিনিময়ে তার স্ত্রীকে ফেরত দেওয়ার শর্ত দিলে প্রথমে হাতেম আলি রাজি হলেও পরবর্তীতে সে আর শর্ত পালনে সম্মতি জানায়নি। উদ্দীপকে দেখা যায়, রহিম সরদার বন্যার প্রকোপ থেকে গ্রামকে রক্ষা করার জন্য একজন পিরকে ডেকে নিয়ে আসেন। 'বহিপীর' নাটকেও হাতেম আলি নিজের পরিবারের সংকটে বহিপীরের শরণাপন্ন হন। তিনি বহিপীরকে গুরুত্ব দিয়ে প্রাথমিক পর্যায়ে পিরের কথাকে মেনে নেওয়ার সিদ্ধান্ত নেন। এ প্রেক্ষাপট থেকে রহিম সরদারের সাথে হাতেম আলির আংশিক মিল রয়েছে। তাই উদ্দীপকের রহিম সরদারকে 'বহিপীর' নাটকের হাতেম আলি চরিত্রের সাথে আংশিকভাবে মেলানো যায়। উত্তরের মূলকথা: উদ্দীপকের রহিম সরদারকে 'বহিপীর' নাটকের হাতেম আলি চরিত্রের সাথে আংশিকভাবে মেলানো যায়। কেননা দুইজনই সংকটময় মুহূর্তে প্রাথমিক অবস্থায় বাস্তব পদক্ষেপ না নিয়ে পিরের ওপর নির্ভর করেন।

SSC বাংলা ১ম পত্র বহিপীর (নাটক) CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · বাংলা ১ম পত্র · বহিপীর (নাটক) · সৃজনশীল

উদ্দীপকের রহিম সরদারকে 'বহিপীর' নাটকের কোন চরিত্রের সাথে মেলানো যায়…

উদ্দীপক

টানা ভারী বর্ষণে বাঁধ ভেঙে বন্যায় ক্ষেতের ফসল তলিয়ে যাওয়ার আশঙ্কায় বিচলিত হয়ে পড়েন করিমগঞ্জের কৃষকরা। বন্যার হাত থেকে বাঁচার জন্য মাতব্বর রহিম সরদার নামকরা পীর মনোয়ার হাজীকে নিয়ে আসেন। কিন্তু করিমগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মতিন চৌধুরী বন্যা প্রতিরোধে পীরের উপর নির্ভর না করে এলাকার যুবকদের সংগঠিত করেন। বয়স্করা যখন বন্যা ঠেকাতে পীরের দ্বারস্থ হন, তখন মতিন চৌধুরীর নেতৃত্বে যুবকরা প্রাণপণে বাঁধ মেরামত করে বন্যা ঠেকানোর চেষ্টা করতে থাকেন।

Sylhet · 2025

উত্তর

বহিপীর তাহেরাকে খুঁজতে প্রথমে কদমতলা গিয়েছিলেন।

উত্তর

প্রশ্নোক্ত উক্তিটি দ্বারা বহিপীর দুনিয়ার কঠিন বাস্তবতাকে বোঝাতে চেয়েছেন। হাতেম আলি একজন ক্ষয়িষ্ণু জমিদার। এখন এ অবস্থায় তাকে সংগ্রাম করে বেঁচে থাকতে হয়। আর বিপদে যদি নিজের সর্বস্বও হারিয়ে যায়, তাতে ধৈর্য ধরতে হয়। কারণ ধৈর্য মানুষের একটি মহৎ গুণ। মূলত জমিদার হাতেম আলিকে সান্ত্বনা দেওয়ার জন্যই বহিপীর প্রশ্নোক্ত কথাটি বলেছিলেন। উত্তরের মূলকথা : প্রশ্নোক্ত উক্তিটি দ্বারা বহিপীর দুনিয়ার কঠিন বাস্তবতাকে বোঝাতে চেয়েছেন।

উত্তর

উদ্দীপকের রহিম সরদারকে 'বহিপীর' নাটকের হাতেম আলি চরিত্রের সাথে আংশিকভাবে মেলানো যায়। কেননা দুইজনই সংকটময় মুহূর্তে প্রাথমিক অবস্থায় বাস্তব পদক্ষেপ না নিয়ে পিরের ওপর নির্ভর করেন। 'বহিপীর' নাটকে খাজনা বাকি পড়ার কারণে জমিদার হাতেম আলির জমিদারি নিলামে উঠেছে। জমিদারি রক্ষার জন্য হাতেম আলি বন্ধুদের কাছ থেকে অর্থ সংগ্রহে ব্যর্থ হন। বহিপীর তার এই দুরবস্থার সুযোগে নিজ স্বার্থ উদ্ধারের পরিকল্পনা করেন। বহিপীর অর্থের বিনিময়ে তার স্ত্রীকে ফেরত দেওয়ার শর্ত দিলে প্রথমে হাতেম আলি রাজি হলেও পরবর্তীতে সে আর শর্ত পালনে সম্মতি জানায়নি। উদ্দীপকে দেখা যায়, রহিম সরদার বন্যার প্রকোপ থেকে গ্রামকে রক্ষা করার জন্য একজন পিরকে ডেকে নিয়ে আসেন। 'বহিপীর' নাটকেও হাতেম আলি নিজের পরিবারের সংকটে বহিপীরের শরণাপন্ন হন। তিনি বহিপীরকে গুরুত্ব দিয়ে প্রাথমিক পর্যায়ে পিরের কথাকে মেনে নেওয়ার সিদ্ধান্ত নেন। এ প্রেক্ষাপট থেকে রহিম সরদারের সাথে হাতেম আলির আংশিক মিল রয়েছে। তাই উদ্দীপকের রহিম সরদারকে 'বহিপীর' নাটকের হাতেম আলি চরিত্রের সাথে আংশিকভাবে মেলানো যায়। উত্তরের মূলকথা: উদ্দীপকের রহিম সরদারকে 'বহিপীর' নাটকের হাতেম আলি চরিত্রের সাথে আংশিকভাবে মেলানো যায়। কেননা দুইজনই সংকটময় মুহূর্তে প্রাথমিক অবস্থায় বাস্তব পদক্ষেপ না নিয়ে পিরের ওপর নির্ভর করেন।

উত্তর

হ্যাঁ, মতিন চৌধুরী চরিত্রটিকে 'বহিপীর' নাটকের হাশেম আলির প্রতিচ্ছবি বলা যায়। কারণ তারা সংকটের মুহূর্তে অন্ধ বিশ্বাসে নয়, যুক্তি ও কর্মে বিশ্বাস রাখেন। 'বহিপীর' নাটকে হাশেম চরিত্রটি মানবীয় মূল্যবোধ ও ন্যায়বোধের এক গুরুত্বপূর্ণ প্রতীক হিসেবে উঠে আসে। যখন তাহেরা বৃদ্ধপীরের সাথে সংসার করতে রাজি হচ্ছিল না, তখন হাশেম তার পাশে দাঁড়িয়ে তাকে সমর্থন করে। তাহেরা আত্মহত্যার সিদ্ধান্ত নিতে গেলে হাশেম তাকে রক্ষা করে। তার জীবন রক্ষার্থে সর্বোচ্চ প্রচেষ্টা চালায়। সকলের বিরোধিতা সত্ত্বেও হাশেম শেষ পর্যন্ত তাহেরার পাশে থেকে তাকে বাঁচানোর চেষ্টা করে। তাহেরাকে বিয়ে করে সে বৃদ্ধপীরের হাত থেকে মুক্তি দিতে চায় যা তার গভীর মানবিকতা এবং ন্যায়বোধের প্রকাশ। উদ্দীপকে দেখা যায়, মাতব্বর বন্যা মোকাবিলা করার জন্য পিরকে নিয়ে আসেন। এজন্য মতিন চৌধুরী তার বিরোধীতা করে সকলকে কুসংস্কার সম্পর্কে সচেতন করেন। সকলকে নিয়ে বাঁধ মেরামতের উদ্যোগ নেন। তার এই কর্মকাণ্ডে বাস্তবমুখিতা ও কুসংস্কারহীনতার পরিচয় মেলে। যা আমরা 'বহিপীর' নাটকে হাশেম আলির মধ্যেও দেখতে পাই। হাশেম আলি তাহেরার পরিস্থিতি বুঝতে পেরে তার পক্ষে থাকে এবং মায়ের ধর্মীয় গোঁড়ামিরও বিরোধিতা করে। তাই আমি মনে করি উক্ত দুই চরিত্রই নতুন প্রজন্মের প্রতিনিধি। যারা ধর্মীয় ভণ্ডামি ও কুসংস্কারের বিপরীতে দাঁড়িয়ে সত্য ও কর্মে বিশ্বাসী। তাদের চিন্তাধারা সমাজ পরিবর্তনের আশা জাগায় এবং ব্যক্তিস্বাধীনতাকে স্বীকৃতি দেয়। অতএব, মতিন চৌধুরী ও হাশেম আলি- দুইজনই কুসংস্কারের বিরুদ্ধে যুক্তি ও ন্যায়ের পথে হাঁটা সাহসী চরিত্র। যারা সামাজিক দায়িত্ব পালনে অত্যন্ত অগ্রগামী। তাই উদ্দীপকের মতিন চৌধুরীকে 'বহিপীর' নাটকের হাশেম আলির প্রতিচ্ছবি বলা যায়। উত্তরের মূলকথা: মতিন চৌধুরী চরিত্রটিকে 'বহিপীর' নাটকের হাশেম আলির প্রতিচ্ছবি বলা যায়। কারণ তারা সংকটের মুহূর্তে অন্ধ বিশ্বাসে নয়, যুক্তি ও কর্মে বিশ্বাস রাখেন।
SSCবাংলা ১ম পত্রবহিপীর (নাটক)
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.গ্রামীণ সমাজে ধর্মীয় কুসংস্কারের প্রভাব 'বহিপীর' নাটকে কীভাবে উপস্থাপিত হয়েছে? বিশ্লেষণ করো।

গ্রামীণ সমাজে ধর্মীয় কুসংস্কারের প্রভাব 'বহিপীর' নাটকে কীভাবে উপস্থাপিত হয়েছে? বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.তাহেরা কীভাবে জমিদারের বজরায় আসে? ব্যাখ্যা করো।

তাহেরা কীভাবে জমিদারের বজরায় আসে? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নাটক শুরুর পূর্বে নাট্যকার যে পরিবেশের বর্ণনা দিয়েছেন তা বিস্তারিত আলোচনা করো।

নাটক শুরুর পূর্বে নাট্যকার যে পরিবেশের বর্ণনা দিয়েছেন তা বিস্তারিত আলোচনা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নৌকার সঙ্গে বজরার ধাক্কা লাগে কীভাবে?

নৌকার সঙ্গে বজরার ধাক্কা লাগে কীভাবে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5."হাতেম আলি আত্মনিমগ্ন, স্থিতধী ও উচ্চ মানবিক চেতনাসম্পন্ন উজ্জ্বল চরিত্র।" 'বহিপীর' নাটক অবলম্বনে মন্তব্যটির যথার্থতা নিরূপণ করো।

"হাতেম আলি আত্মনিমগ্ন, স্থিতধী ও উচ্চ মানবিক চেতনাসম্পন্ন উজ্জ্বল চরিত্র।" 'বহিপীর' নাটক অবলম্বনে মন্তব্যটির যথার্থতা নিরূপণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.তাহেরা কেন আত্মহত্যা করতে চায়? বুঝিয়ে লেখো।

তাহেরা কেন আত্মহত্যা করতে চায়? বুঝিয়ে লেখো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7."হাশেম আলি কেন্দ্রীয় চরিত্র বহিপীরের বিপরীত মেরুর চরিত্র।" মন্তব্যটির সত্যাসত্য নিরূপণ করো।

"হাশেম আলি কেন্দ্রীয় চরিত্র বহিপীরের বিপরীত মেরুর চরিত্র।" মন্তব্যটির সত্যাসত্য নিরূপণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.খোদেজা তাহেরাকে আশ্রয় দিয়েছিলেন কেন? ব্যাখ্যা করো।

খোদেজা তাহেরাকে আশ্রয় দিয়েছিলেন কেন? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9."বহিপীর নাটকে হাশেম আলিকে অস্থিরচিত্ত বলে বর্ণনা করা হলেও সে তার অবস্থানে ছিল স্থির।" 'বহিপীর' নাটক অবলম্বনে মন্তব্যটি বিচার করো।

"বহিপীর নাটকে হাশেম আলিকে অস্থিরচিত্ত বলে বর্ণনা করা হলেও সে তার অবস্থানে ছিল স্থির।" 'বহিপীর' নাটক অবলম্বনে মন্তব্যটি বিচার করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10."আপনারা কোরবানির গোস্ত খেতে পারেন, কিন্তু গোরু জবাই দেখতে পারেন না।" তাহেরা এ কথা কেন বলেছে? ব্যাখ্যা করো।

"আপনারা কোরবানির গোস্ত খেতে পারেন, কিন্তু গোরু জবাই দেখতে পারেন না।" তাহেরা এ কথা কেন বলেছে? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11."ব্যক্তিগত স্বার্থের হিসাবে বহিপীর জীবন ও জগৎকে গণন করেন।" মন্তব্যটির যথার্থতা মূল্যায়ন করো।

"ব্যক্তিগত স্বার্থের হিসাবে বহিপীর জীবন ও জগৎকে গণন করেন।" মন্তব্যটির যথার্থতা মূল্যায়ন করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12."বিয়ে হলো তকদিরের কথা।" খোদেজার এই উক্তিতে তার কেমন মনোভাব প্রকাশ পেয়েছে? ব্যাখ্যা করো।

"বিয়ে হলো তকদিরের কথা।" খোদেজার এই উক্তিতে তার কেমন মনোভাব প্রকাশ পেয়েছে? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

গ্রামীণ সমাজে ধর্মীয় কুসংস্কারের প্রভাব 'বহিপীর' নাটকে কীভাবে উপস্থাপিত হয়েছে? বতাহেরা কীভাবে জমিদারের বজরায় আসে? ব্যাখ্যা করো।নাটক শুরুর পূর্বে নাট্যকার যে পরিবেশের বর্ণনা দিয়েছেন তা বিস্তারিত আলোচনা করো।নৌকার সঙ্গে বজরার ধাক্কা লাগে কীভাবে?"হাতেম আলি আত্মনিমগ্ন, স্থিতধী ও উচ্চ মানবিক চেতনাসম্পন্ন উজ্জ্বল চরিত্র।" 'বহিপতাহেরা কেন আত্মহত্যা করতে চায়? বুঝিয়ে লেখো।"হাশেম আলি কেন্দ্রীয় চরিত্র বহিপীরের বিপরীত মেরুর চরিত্র।" মন্তব্যটির সত্যাসত্য খোদেজা তাহেরাকে আশ্রয় দিয়েছিলেন কেন? ব্যাখ্যা করো।"বহিপীর নাটকে হাশেম আলিকে অস্থিরচিত্ত বলে বর্ণনা করা হলেও সে তার অবস্থানে ছিল স্"আপনারা কোরবানির গোস্ত খেতে পারেন, কিন্তু গোরু জবাই দেখতে পারেন না।" তাহেরা এ কথ"ব্যক্তিগত স্বার্থের হিসাবে বহিপীর জীবন ও জগৎকে গণন করেন।" মন্তব্যটির যথার্থতা ম"বিয়ে হলো তকদিরের কথা।" খোদেজার এই উক্তিতে তার কেমন মনোভাব প্রকাশ পেয়েছে? ব্যাখ্

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।