"উদ্দীপকের সালাম 'বহিপীর' নাটকের বহিপীর চরিত্রের বিপরীতধর্মী”- মন্তব্যটির যথার্থতা নিরূপণ কর।
উত্তর: উদ্দীপকের সালাম 'বহিপীর' নাটকের বহিপীর চরিত্রের বিপরীতধর্মী।"- মন্তব্যটি যথার্থ। 'বহিপীর' নাটকে বহিপীর চরিত্রটি অত্যন্ত ধূর্ত, কৌশলী ও বাস্তবজ্ঞানসম্পন্ন একজন ব্যক্তি হিসেবে চিত্রিত হয়েছে। তিনি সাধারণ মানুষের ধর্মীয় কুসংস্কারকে পুঁজি করে নিজের স্বার্থে ধর্মব্যবসা চালিয়ে যান। এক মুরিদ তার সন্তুষ্টির জন্য নিজের অল্পবয়সি কন্যাকে পীরের সঙ্গে বিয়ে দেয়। কিন্তু মেয়েটি সেই অসম সম্পর্ক মেনে না নিয়ে পালিয়ে গেলে পীর তাকে খুঁজতে বের হন। অবশেষে জমিদার হাতেম আলির বজরায় আশ্রয় নেওয়া তাহেরাকে ফিরিয়ে আনতে তিনি নানা কূটচাল চালান। এমনকি জমিদারের দুরবস্থার সুযোগ নিয়েও তাহেরাকে পাওয়ার চেষ্টা করেন, যা তার স্বার্থপর ও হিসাবি মনোভাবকে স্পষ্ট করে তোলে। উদ্দীপকে আমরা দেখতে পাই, সালাম তার ভাইয়ের বিপদ সাহায্যের হাত বাড়িয়ে দেয়। ভাইয়ের প্রতিষ্ঠানকে রক্ষা করার জন্য সে আর্থিক সাহায্য করে বিনা স্বার্থে। আবার 'বহিপীর' নাটকে আমরা দেখতে পাই বহিপীর তার হীন স্বার্থ চরিতার্থ করার জন্য হাতেম আলির অসহায়ত্বের সুযোগ নেয়। তাহেরাকে ফিরিয়ে দেওয়ার শর্তে হাতেম আলিকে আর্থিক সাহায্য করার প্রস্তাব দিলে হাতেম আলি তাতে রাজি হননি। উপরিউক্ত আলোচনার আলোকে প্রতীয়মান হয়, উদ্দীপকের সালাম নিঃস্বার্থ মনোভাবের অধিকারী। কারণ সে বিনা স্বার্থে তার ভাইয়ের বিপদের সময় পাশে এসে দাঁড়িয়েছে। আর্থিক সাহায্য করে তার ভাইয়ের কারখানাকে বাজেয়াপ্তের হাত থেকে রক্ষা করেছে। কিন্তু 'বহিপীর' নাটকের বহিপীর চরিত্রটি সালাম চরিত্রের সম্পূর্ণ বিপরীত। কারণ বহিপীর নিজ স্বার্থ হাসিলের জন্য হাতেম আলিকে আর্থিক সাহায্য করতে চায়। যার ফলে বহিপীর চরিত্রের স্বার্থপরতার দিকটি ফুটে ওঠেছে। আর স্বার্থ হাসিলের দিক থেকে উদ্দীপকের সালাম 'বহিপীর' নাটকের বহিপীর চরিত্রের সম্পূর্ণ বিপরীতধর্মী। সুতরাং প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ। উত্তরের মূলকথা: উদ্দীপকের সালাম 'বহিপীর' নাটকের বহিপীর চরিত্রের বিপরীতধর্মী।"- মন্তব্যটি যথার্থ।
SSC বাংলা ১ম পত্র বহিপীর (নাটক) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · বহিপীর (নাটক) · সৃজনশীল
"উদ্দীপকের সালাম 'বহিপীর' নাটকের বহিপীর চরিত্রের বিপরীতধর্মী”- মন্ত…
উদ্দীপক
Sylhet · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর