উদ্দীপকের মুরিদদের মধ্যে বহিপীর' নাটকের কোন দিকটি ফুটে উঠেছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের মুরিদদের মধ্যে 'বহিপীর' নাটকের বহিপীরের মুরিদদের কুসংস্কারাচ্ছন্নতা ও অন্ধভক্তির দিকটি ফুটে উঠেছে। 'বহিপীর' নাটকে বহিপীর একজন অত্যন্ত ধূর্ত ও কৌশলী চরিত্র। মুরিদদের ভাবভক্তিকে কেন্দ্র করেই তার দিন গুজরান হয়। আর তার মুরিদরাও তাকে খুশি করতে যে-কোনো কিছুই করতে পারে। মূলত কুসংস্কারাচ্ছন্ন মানসিকতা ও পিরের প্রতি সাধারণ মানুষের অন্ধভক্তিই এর কারণ। উদ্দীপকের ফুরুক মিয়া ধর্মের ব্যাখ্যা দানের মাধ্যমে মুরিদদের কাছ থেকে অর্থ আদায় করে নেয়। আর তার এসব কথা শুনে সাধারণ মানুষ সহজেই তার মুরিদ হয়ে যায়। তারা বিশ্বাস করে পির ফুরুককে সন্তুষ্ট করলে মহান আল্লাহতায়ালাও রাজিখুশি হবেন। তাই পিরকে খুশি করতে তারা সবরকমের চেষ্টা করেন। একইভাবে, 'বহিপীর' নাটকের বহিপীরের মুরিদরাও তাকে অন্ধের মতো ভক্তি শ্রদ্ধা করে। অবস্থা এমন যে, তাহেরার বাবা-মা তাকে খুশি করতে তাহেরাকে তার সাথে বিয়ে দিতে চায়। উভয়ক্ষেত্রে সাধারণ মানুষের অন্ধ বিশ্বাস ও কুসংস্কারাচ্ছন্নতাই এর কারণ। উদ্দীপকের মুরিদদের মধ্যে আলোচ্য নাটকের এ দিকটিই ফুটে উঠেছে। উত্তরের মূলকথা: উদ্দীপকের মুরিদদের মধ্যে 'বহিপীর' নাটকের বহিপীরের মুরিদদের কুসংস্কারাচ্ছন্নতা ও অন্ধভক্তির দিকটি ফুটে উঠেছে।
SSC বাংলা ১ম পত্র বহিপীর (নাটক) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · বহিপীর (নাটক) · সৃজনশীল
উদ্দীপকের মুরিদদের মধ্যে বহিপীর' নাটকের কোন দিকটি ফুটে উঠেছে? ব্যাখ…
উদ্দীপক
Barisal · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর