'বহিপীর' নাটকের বহিপীর উদ্দীপকের বড় পীরের মতো হলে তাহেরার জীবন অন্যরকম হতো"- যৌক্তিক মতামত দাও।
উত্তর: ""বহিপীর' নাটকের বহিপীর উদ্দীপকের বড়ো পিরের মতো হলে তাহেরার জীবন অন্যরকম হতো"- মন্তব্যটি যথার্থ। বহিপীর অত্যন্ত ধূর্ত, চালাক এবং স্বার্থপর একজন ব্যক্তি। সাধারণ মানুষের মুর্খতার সুযোগে তিনি নিজের স্বার্থ হাসিল করে নেন। তিনি এক মুরিদের অন্ধবিশ্বাসকে কাজে লাগিয়ে তার অল্পবয়স্কা কন্যা তাহেরাকে বিয়ে করেন। কিন্তু তাহেরা এই অসম বিয়ে মানতে না পেরে বাড়ি থেকে পালিয়ে যায়। ঘটনাচক্রে শহরগামী বজরায় বৃদ্ধ পিরের সাথে তাহেরার আবার দেখা হলে তিনি তাহেরাকে ফিরে পেতে নানা কূটকৌশল অবলম্বন করেন। তাহেরাকে ফিরে পাওয়ার বিনিময়ে হাতেম আলির জমিদারি রক্ষার প্রতিশ্রুতি বহিপীরের ধূর্তরূপ ফুটিয়ে তুলেছে। উদ্দীপকে উলেখিত বড়ো পিরকে অল্পবয়সি হাফসাকে বিয়ে করার প্রস্তাব দিলে সে অসম্মতি জানান এবং হাফসার বাবাকে ভালো পাত্র খুঁজে মেয়ের বিয়ে দিতে বলেন। এ থেকে বোঝা যায়, বড়ো পির হলেন মানবিক, সৎ এবং পরোপকারী। অন্যদিকে বহিপীর তাহেরাকে বিয়ে করে তাহেরার জীবনটাকে অনিশ্চয়তার দিকে ঠেলে দেন। 'বহিপীর' নাটকে বহিপীর তাহেরাকে বিয়ে করার কারণে বহিপীরের স্বার্থ হাসিল ও সামাজিক অবিচারের দিকটি ফুটে উঠেছে। বৃদ্ধ পির হয়েও কমবয়সি কন্যাকে বিয়ে করার কারণেই তাহেরাকে বাড়ি থেকে পালিয়ে যেতে হয়েছে। আত্মহত্যার চেষ্টা করতে হয়েছে এবং শেষ পর্যন্ত হাশেম আলির সাথে অনিশ্চিত ভবিষ্যতের দিকে ছুটে চলতে হয়েছে। অন্যদিকে উদ্দীপকের বড়ো পির হাফসাকে বিয়ে না করে হাফসাকে একটি সুন্দর জীবন এবং নিশ্চিত ভবিষ্যৎ উপহার দিয়েছেন। বহিপীর যদি বড়ো পিরের মতো মানবিক ও স্বার্থত্যাগী হয়ে তাহেরাকে বিয়ে না করত তাহলে তাহেরার জীবনটা হতো সুখের এবং নির্ঝঞ্ঝাট। তাই বলা যায়, প্রশ্নোক্ত মন্তব্যটি পুরোপুরি যৌক্তিক। উত্তরের মূলকথা: 'বহিপীর' নাটকের বহিপীর উদ্দীপকের বড়ো পিরের মতো হলে তাহেরার জীবন অন্যরকম হতো। কেননা বহিপীর বড়ো পিরের মতো ন্যায়বোধ ও মূল্যবোধকে গুরুত্ব না দিয়ে সামাজিক অবিচার ও নিজের স্বার্থকে প্রাধান্য দিয়েছেন।
SSC বাংলা ১ম পত্র বহিপীর (নাটক) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · বহিপীর (নাটক) · সৃজনশীল
'বহিপীর' নাটকের বহিপীর উদ্দীপকের বড় পীরের মতো হলে তাহেরার জীবন অন্য…
উদ্দীপক
Mymensingh · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর