'আসলে বেড়ালের ভাব'-বুঝিয়ে লেখো।
উত্তর: বেড়ালের ভাব বলতে, পির সাহেবের আপাতশান্ত ও কৌশলি ভাবমূর্তিকে বোঝানো হয়েছে। 'বহিপীর' নাটকে বহিপীর নিজে বৃদ্ধ হয়েও বিয়ে করেন তরুণী তাহেরাকে। তাহেরা এ বিয়ে মেনে না নিয়ে পালিয়ে আশ্রয় নেয় খোদেজা ও হাশেমদের বজরায়। এদিকে বহিপীরও তাহেরাকে খুঁজতে এসে দুর্ঘটনাকবলিত হয়ে ঐ বজরায়ই আশ্রয় নেয়। তারপর বহিপীর খোদেজার কাছ থেকে জানতে পারে তার স্ত্রী তাহেরা এ বজরাতেই আছে। খবরটি শুনে পীর সাহেব শোকর আদায় করে সংযত হয়ে রইলেন। অথচ হাশেম ভেবেছিল খবরটি শুনে পির সাহেব কিছু একটা করে বসবেন। কিন্তু পির সাহেব সাবধানী লোক। খবরটি শুনে তিনি তেমন উত্তেজিত হননি। তিনি এমন ভাব দেখালেন, যেন কোথাও কোনো দ্বন্দ্ব নেই, সবই ঠিক আছে। এ ভাবটিকে হাশেম পির সাহেবের বেড়ালের ভাব বলেছেন।
SSC বাংলা ১ম পত্র বহিপীর (নাটক) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · বহিপীর (নাটক) · সৃজনশীল
'আসলে বেড়ালের ভাব'-বুঝিয়ে লেখো।
উত্তর