উদ্দীপকের কৃষক 'তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা' কবিতার কোন শ্রেণির প্রতিনিধিত্ব করে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের কৃষক 'তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা' কবিতার সাধারণ শ্রেণি-পেশার মানুষের প্রতিনিধিত্ব করে। 'তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা' কবিতায় ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ, যুদ্ধের ভয়াবহতা, পাকিস্তানি হানাদার বাহিনীর ধ্বংসলীলা, নারী নির্যাতন, হত্যাযজ্ঞ এবং এর বিরুদ্ধে বাঙালির ঐক্যবদ্ধ জাগরণের দিকটি তুলে ধরা হয়েছে। বর্বর হানাদার বাহিনী ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের সময় এ দেশের মানুষকে নৃশংসভাবে হত্যা করে। এ দেশের মানুষ তাদের সেই অত্যাচারের প্রতিবাদ করেছে এবং ঐক্যবদ্ধভাবে মুক্তিযুদ্ধের মাধ্যমে শত্রুদের পরাজিত করে এ দেশ স্বাধীন করেছে। উদ্দীপকের বৃদ্ধ লোক একজন সাধারণ কৃষক। তিনি সাধারণ হওয়া সত্ত্বেও স্বাধীনতা যুদ্ধে অসাধারণ ভূমিকা রেখেছিলেন। তার মতো সাধারণ শ্রেণি-পেশার লোক তখন অসাধারণ ভূমিকা না রাখলে বাঙালি জাতি কোনোদিন হয়তো পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত হতে পারত না। কৃষকরা এ দেশের একটি সাধারণ শ্রেণি হিসেবে মর্যাদা পেলেও তারা এ দেশের সব শ্রেণির জন্য লড়েছিলেন এবং বিজয় ছিনিয়ে এনেছিলেন। অপরদিকে 'তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা' কবিতায় কবি এ দেশের মানুষের ত্যাগের চিত্র তুলে ধরেছেন। এ দেশের যেসব মানুষ মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল তাদের মধ্যে কৃষক, শ্রমিক, জেলে, মাঝি, রিকশাওয়ালা এমন নানা শ্রেণির মানুষকে সাধারণ শ্রেণি হিসেবে উল্লেখ করা হয়েছে। এভাবে উদ্দীপকের কৃষক 'তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা' কবিতার সাধারণ শ্রেণি-পেশার মানুষের প্রতিনিধিত্ব করে।
SSC বাংলা ১ম পত্র তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা · সৃজনশীল
উদ্দীপকের কৃষক 'তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা' কবিতার কোন শ্রেণ…
উদ্দীপক
Mymensingh · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর