উদ্দীপকের সুমনের ভাবনার সাথে 'আমি কোনো আগন্তুক নই' কবিতার কবি ভাবনার কোন দিকের সাদৃশ্য রয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের সুমনের ভাবনার সাথে 'আমি কোনো আগন্তুক নই' কবিতার কবি ভাবনার জন্মভূমিপ্রীতির সাদৃশ্য রয়েছে। জন্মভূমির প্রকৃতির প্রতি মানুষের ভালোবাসা চিরন্তন। জন্মভূমির প্রকৃতির সঙ্গে মানুষের জীবন গভীরভাবে জড়িয়ে থাকে। কারণ এদেশের মানুষ গ্রামীণ প্রকৃতির সঙ্গে মিলেমিশে বেড়ে ওঠে। উদ্দীপকে জন্মভূমির প্রতি সুমনের গভীর ভালোবাসার দিকটি প্রকাশ পেয়েছে। বহু বছর পর গ্রামে গিয়েও সে তার পরিচিত পরিবেশে বন্ধুদের সঙ্গে প্রাণের আবেগে মিশেছে। তার গ্রামের গাছপালা, পাখি, পরিচিত লোকজন দেখে খুব খুশি হয়েছে। উদ্দীপকের গ্রামের - প্রতি গভীর টান এবং ভালোবাসার দিকটি 'আমি কোনো আগন্তুক নই' কবিতায় প্রতিফলিত স্বদেশের প্রতি কবির গভীর ভালোবাসার সঙ্গে সাদৃশ্যপূর্ণ। কবিতায় কবি এদেশের প্রকৃতি ও মানুষের সঙ্গে নিজের গভীর বন্ধনের কথা বলেছেন। উদ্দীপকের সুমনের মধ্যেও এই দিকটি প্রকাশ পেয়েছে। সুমনও কবির মতো জন্মভূমির প্রকৃতির মধ্যে, নিজের চিরচেনা গ্রামের মধ্যে নিজের অস্তিত্ব খুঁজে পেয়েছে।
SSC বাংলা ১ম পত্র আমি কোনো আগন্তুক নই CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · আমি কোনো আগন্তুক নই · সৃজনশীল
উদ্দীপকের সুমনের ভাবনার সাথে 'আমি কোনো আগন্তুক নই' কবিতার কবি ভাবনা…
উদ্দীপক
Dhaka · 2020
উত্তর
উত্তর
উত্তর
উত্তর