"তাহারা তাহাদের নতুন জীবনের পথে যাইতেছে।" -বহিপীর একথা কেন বলেছে? ব্যাখ্যা করো।
উত্তর: রিস্থিতি মেনে নেওয়ার ইতিবাচক মানসিকতার কারণেই বহিপীর এই উক্তিটি করেছেন। 'বহিপীর' নাটকে দেখা যায়, তাহেরাকে বশে আনার জন্য বহিপীর নানা কৌশল গ্রহণ করেন। এমনকি পুলিশের ভয়ও দেখান। কিন্তু সবকিছু উপেক্ষা করে শেষ পর্যন্ত হাশেম তাহেরার হাত ধরে চলে যাওয়ার পর বহিপীর শান্তভাব ধারণ করেন এবং বিষয়টি স্বাভাবিক হিসেবে মেনে নেওয়ার ইতিবাচক মানসিকতা তার মধ্যে সৃষ্টি হয়। কিন্তু তার এই ইতিবাচক মনোভাবের অন্তরালে ছিল তার অসহায়ত্ব। কারণ বাড়াবাড়ি করলে তার পিরের মর্যাদা নষ্ট হতে পারে ভেবেই তিনি বিষয়টির প্রতি ইতিবাচক মানসিকতা প্রদর্শন করেছিলেন।
SSC বাংলা ১ম পত্র বহিপীর (নাটক) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · বহিপীর (নাটক) · সৃজনশীল
"তাহারা তাহাদের নতুন জীবনের পথে যাইতেছে।" -বহিপীর একথা কেন বলেছে? ব্যাখ্যা করো।
উত্তর