উদ্দীপকের বাবা চরিত্রটি 'বহিপীর' নাটকের তাহেরার বাবা ও সৎমাকে নির্দেশ করে।
'বহিপীর' নাটকের অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র তাহেরা। সে মাতৃহারা, তার বাবা কুসংস্কারাচ্ছন্ন মানবিকতার একজন মানুষ। তার বাবার সাথে তার সৎমাও তাহেরার ইচ্ছার বিরুদ্ধে কথা বলে এবং তাকে হেয় প্রতিপন্ন করে। তাহেরা অসম বয়সি পিরকে বিয়ে করবে না। কিন্তু তার বাবা নাছোড়বান্দা, তাকে ঐ বৃদ্ধ পিরেকে বিয়ে করতে হবে। তাহেরা তার বাবার সিদ্ধাস্তকে মেনে নিতে পারেনি। তাই বিয়ের রাতেই সে বহিপীরের কাছ থেকে পালিয়ে হাশেমদের বজরায় আশ্রয় নিয়েছে।
উদ্দীপকে দেখা যায়, মাতৃহারা সুফিয়া সংমায়ের সংসারে সে বড়ো হয়েছে। বাবা তাকে গ্রামের এক বয়স্ক লোকের সাথে বিয়ে দিতে চান। লোকটি গ্রামের একজন ধনী ব্যক্তি। প্রথমে সুফিয়া অসম বয়সি লোকের সাথে বিয়েতে রাজি হয়নি। তবে পরে রাজি হয়েছে। যদিও তার সৎমা এর প্রতিবাদ করেন এবং মেয়েকে অন্যত্র বিয়ে দেওয়ার ব্যবস্থা করেন। তাহেরা যেমন প্রতিবাদী এক চরিত্র তেমনি সুফিয়ার সংমাও এক প্রতিবাদী চরিত্র। এভাবে দেখা যায়, উদ্দীপকের বাবা চরিত্র 'বহিপীর' নাটকের তাহেরার কুসংস্কারাচ্ছন্ন বাবা ও সৎমাকে প্রতিফলিত করে।