"উদ্দীপকের সুফিয়া এবং 'বহিপীর' নাটকের তাহেরার চারিত্রিক বৈশিষ্ট্য সম্পূর্ণ বিপরীতধর্মী"- উক্তিটি বিশ্লেষণ করো।
উত্তর: "উদ্দীপকের সুফিয়া এবং 'বহিপীর' নাটকের তাহেরার চারিত্রিক বৈশিষ্ট্য সম্পূর্ণ বিপরীতধর্মী।"- উক্তিটি যথার্থ। 'বহিপীর' নাটকের তাহেরা এক স্বাধীনচেতা প্রতিবাদী চরিত্র। তার আচরণে এক সময় নমনীয়তা, অন্য আরেক সময়ে মানবিকতা ফুটে উঠেছে। তারা বাবা ও সৎমা ছিল কুসংস্কারাচ্ছন্ন ও প্রগতিহীন। তৎকালীন সমাজব্যবস্থায় ব্যক্তিস্বাধীনতাকে মূল্য দেওয়া হতো না। উদ্দীপকের সুফিয়া সংমায়ের সংসারে বড়ো হয়েছে। তার স্বভাবে কেবল অনমনীয় ভাবই ফুটে উঠেছে। কোনো প্রতিবাদী চেতনা লক্ষণীয় নয়। এক বয়স্ক লোকের সাথে তাকে বিয়ে দেওয়া হচ্ছে। অথচ সে অনিচ্ছা সত্ত্বেও বিয়েতে রাজি হয়ে যায়। সে জীবন সম্পর্কে সম্পূর্ণ অসচেতন ও প্রতিবাদহীন। কিন্তু তাহেরার স্বভাবে সেটি পরিলক্ষিত হয়নি। 'বহিপীর' নাটকে তাহেরার চরিত্রে প্রতিবাদী এবং অনমনীয় বৈশিষ্ট্য ফুটে উঠেছে। তার চরিত্রের আরও একটি দিক হলো মানবিকতা। সে অন্যায় ও মতের বিরুদ্ধে বিয়ে মেনে নেয়নি; বরং দুঃসাহসের সাথে হাশেম আলির হাত ধরে পালিয়েছে। তাকে বিশ শতকের প্রারম্ভে নারী অধিকার ও জাগরণের প্রতীক চরিত্র বলা যায়। এসব বিষয় উদ্দীপকের সুফিয়ার চরিত্রে দেখা যায় না। তাই বলা যায়, সুফিয়া এবং তাহেরার চারিত্রিক বৈশিষ্ট্য সম্পূর্ণ বিপরীতধর্মী।
SSC বাংলা ১ম পত্র বহিপীর (নাটক) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · বহিপীর (নাটক) · সৃজনশীল
"উদ্দীপকের সুফিয়া এবং 'বহিপীর' নাটকের তাহেরার চারিত্রিক বৈশিষ্ট্য …
উদ্দীপক
Sylhet · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর